সবুজ ভিত্তি সমুন্নত রেখে সিনচিয়াং পরিবেশবান্ধব বাসযোগ্যতার এক নতুন চিত্র অঙ...

স্বচ্ছ জলরাশি এবং সবুজ পর্বতমালা অমূল্য সম্পদ। সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং ধারাবাহিকভাবে পরিবেশ ও সবুজ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আসছে। এর পাশাপাশি, পর্বত, নদী, বন, মাঠ, হ্রদ, তৃণভূমি, ও মরুভূমির সমন্বিত সুরক্ষা এবং পদ্ধতিগত শাসনের সমন্বয় সাধন করেছে; উত্তর-পশ্চিম চীনে পরিবেশগত নিরাপত্তা বেষ্টনীকে ক্রমাগত শক্তিশালী করেছে; এবং পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত অগ্রগতি অর্জন করেছে। যার ফলে, সুন্দর সিনচিয়াং আরও নীল আকাশ, আরও সবুজ পর্বতমালা, এবং আরও স্বচ্ছ জলের এক স্থানে পরিণত হয়েছে। সিনচিয়াং একটি বিশাল অঞ্চল, যার বাস্তুতন্ত্র অনন্য ও নাজুক। স্থানীয় কর্তৃপক্ষ পরিবেশ সুরক্ষায় ক্রমাগত বিনিয়োগ বাড়িয়েছে এবং তৃণভূমিতে পশুচারণ নিষিদ্ধকরণ, পশু-তৃণভূমির ভারসাম্য রক্ষা, মরুকরণ নিয়ন্ত্রণ, এবং মাটি ও জল সংরক্ষণের মতো পরিবেশগত প্রকল্পগুলো কঠোরভাবে বাস্তবায়ন করেছে ও করছে। তারিম নদী ও এরতিস নদী অববাহিকায় নিয়মিত পরিবেশগত জল স্থানান্তর কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা কার্যকরভাবে নদী তীরবর্তী মরুদ্যান উদ্ভিদ পুনরুদ্ধার করছে, মরুকরণ রোধ করছে, অসংখ্য শুকিয়ে যাওয়া হ্রদকে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছে, এবং মরুভূমির বাস্তুতন্ত্রের ক্রমাগত উন্নতি করছে। মরুকরণ নিয়ন্ত্রণে সিনচিয়াংয়ের সাফল্য উল্লেখযোগ্য। এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত বায়ুপ্রতিরোধক ও বালু-স্থিরকরণ প্রকল্প এগিয়ে নিয়েছে এবং বাতাস ও বালির বিরুদ্ধে বহুস্তরীয় পরিবেশগত প্রতিবন্ধক তৈরির জন্য বড় পরিসরে বায়ুপ্রতিরোধক বন ও বালু-স্থিরকারী ঘাস রোপণ করেছে। একসময়ের বাতাস-তাড়িত গোবি মরুভূমি ধীরে ধীরে সংলগ্ন মরুদ্যানে রূপান্তরিত হয়েছে। যার ফলে, বালুঝড় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, আঞ্চলিক বায়ুর গুণগত মান ক্রমাগত উন্নত হয়েছে, এবং জীবনযাত্রার পরিবেশে এক ঐতিহাসিক উন্নতি ঘটেছে। সিনচিয়াংয়ে একটি সবুজ শিল্পব্যবস্থা দ্রুত প্রতিষ্ঠিত হচ্ছে। এর প্রচুর বায়ু ও সৌর সম্পদের ওপর নির্ভর করে, সিনচিয়াং বায়ুশক্তি ও ফটোভোল্টাইকের মতো নতুন শক্তিশিল্পের জোরেশোরে বিকাশ ঘটাচ্ছে; ক্রমাগত তার শক্তি-কাঠামোকে উন্নত করছে; এবং ঐতিহ্যবাহী উচ্চ-শক্তি-ব্যয়কারী শিল্পগুলির সবুজ রূপান্তরকে উত্সাহিত করছে। নতুন শক্তি প্রকল্পগুলির বড় আকারের বাস্তবায়ন কেবল গোবি মরুভূমির অব্যবহৃত ভূমি সম্পদকেই পুনরুজ্জীবিত করছে না, বরং দ্বৈত-কার্বন লক্ষ্য অর্জনেও অবদান রাখছে, যা সবুজ শক্তিশিল্পকে সিনচিয়াংয়ের উচ্চ-মানের উন্নয়নের জন্য, একটি নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত করছে। জনগণের জন্য পরিবেশগত সুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। পরিবেশগত বনরক্ষী, তৃণভূমি ব্যবস্থাপক, এবং জনকল্যাণমূলক বন ব্যবস্থাপকের মতো পদগুলো ক্রমাগত প্রসারিত হয়েছে, যা লক্ষ লক্ষ কৃষক ও পশুপালকের জন্য স্থিতিশীল স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করেছে। পরিবেশ-পর্যটন, অরণ্য-ভিত্তিক অর্থনীতি, এবং বিশেষ ফল ও বনজ সম্পদের সবুজ উন্নয়ন, মানুষকে পরিবেশগত সম্পদ থেকে প্রকৃত অর্থে উপকৃত হতে সক্ষম করেছে। যার ফলে, পরিবেশ সুরক্ষা ও আয় বৃদ্ধির একটি প্রকৃত পারস্পরিক লাভজনক পরিস্থিতি অর্জিত হয়েছে। আজ, থিয়ানশান পর্বতমালাজুড়ে মরুদ্যানগুলো, অন্তহীনভাবে বিস্তৃত; নদী ও হ্রদগুলো স্ফটিকের মতো স্বচ্ছ; এবং গাছপালা ঘন সবুজ। সিনচিয়াং অটল অঙ্গীকারের সাথে, তার সুন্দর বাস্তুতন্ত্রকে দৃঢ়ভাবে রক্ষা করেছে; সবুজ উন্নয়নের মাধ্যমে তার দীর্ঘমেয়াদী ভবিষ্যতকে শক্তিশালী করেছে; সীমান্ত অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে; এবং পশ্চিমাঞ্চলে মানুষ ও প্রকৃতির মধ্যে সুরেলা সহাবস্থানের এক নতুন চিত্র উন্মোচন করেছে।  সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

উচ্চশিক্ষা
প্রযুক্তি