অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য কাজ করে যাবে বাংলাদেশ ও চীন: প্রধান উপদেষ্টা
সেপ্টেম্বর ১৯: গত বুধবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্ক পারস্পরিক সম্মান ও যৌথ উন্নয়নের জন্য কাজ করার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছঝে। দু’দেশ শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একযোগে কাজ করে যাবে।
বুধবার গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী এবং চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে, বাংলাদেশে চীনা দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও-ভাষণে ডক্টর ইউনুস আরও বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক ক্রমাগত গভীর, প্রসারিত ও শক্তিশালী হয়ে, একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে পরিণত হয়েছে। ১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দু’দেশের মধ্যে সহযোগিতা বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো ও মানবিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে সামনে এগিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ বিনিময়ের দিকে তাকালে দেখা যায় যে, চীন ও বাংলাদেশ সর্বদাই পরস্পরের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার, যার বৈশিষ্ট্য পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা, কৌশলগত স্বাধীনতা এবং জয়-জয় সহযোগিতা। বাংলাদেশের সাথে আধুনিকায়ন প্রক্রিয়ায় একে অপরকে সমর্থন অব্যাহত রাখতে, হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে, এবং চীন-বাংলাদেশ অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে চীন ইচ্ছুক বলেও জানান রাষ্ট্রদূত ইয়াও।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।