আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে

ঊর্মি
•
২৮ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে
শেয়ার

জুলাই ২৭: যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা স্থগিত করায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। গত ২৬ জুলাই নতুন লেনদেন সপ্তাহের শুরুতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ৬ শতাংশ হ্রাস পায়।

 

সেদিন সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে (ইটি), নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের জন্য, লাইট সুইট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৬.২১ ডলার বা ৬.৯৫ শতাংশ কমে ৮৩.১০ ডলারে দাঁড়ায়; আর, লন্ডন আইসিই ফিউচারস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য, ৭.২০ ডলার বা ৭.৪৪ শতাংশ  কমে ৮৯.৫৮ ডলারে নেমে আসে। 

 

এদিকে, বাজারের উদ্বেগ প্রশমিত হওয়ায় নিউ ইয়র্ক স্টক ইনডেক্স ফিউচার্সে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে এবং আন্তর্জাতিক সোনা ও রুপার ফিউচার্স মূল্যও লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত