ইইউ থেকে ৩.৪৭ বিলিয়ন ইউরো ঋণ পেলো ইউক্রেন

ঊর্মি
০১ আগস্ট, ২০২৬
ইইউ থেকে ৩.৪৭ বিলিয়ন ইউরো ঋণ পেলো ইউক্রেন
ইইউ থেকে ৩.৪৭ বিলিয়ন ইউরো ঋণ পেলো ইউক্রেন
শেয়ার

জুলাই ৩১: ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র কাছ থেকে, ৩.৪৭ বিলিয়ন ইউরোর আরও একটি প্রতিরক্ষা-সহায়তা-ঋণ পেয়েছে। গতকাল (বৃহস্পতিবার), ইউক্রেনের প্রধানমন্ত্রী সার্গি কোরেটস্কি, সামাজিক যোগাযোগ-মাধ্যমে এ তথ্য জানান।

 

ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের পূর্ববর্তী এক বিবৃতি অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের শেষ নাগাদ কিয়েভকে মোট ৪৫ বিলিয়ন ইউরো ঋণ দেবে, যার মধ্যে ২৮.৩ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। কোরেটস্কি জানান, ইউক্রেন ইতোমধ্যে ১১.৬ বিলিয়ন ইউরো ঋণ পেয়েছে, যার মধ্যে ৮.৪ বিলিয়ন ইউরো হলো প্রতিরক্ষা সহায়তা। 

 

উল্লেখ্য, গত এপ্রিলে ইইউ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরোর একটি ঋণ-প্যাকেজ অনুমোদন করে, যার আওতায় ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত দেশটিকে আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করা হবে।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত