ইউরোপে ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র ঘাটতিতে ভুগছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
অগাস্ট ২৮: ইরানে সংঘাতে জড়িয়ে পড়ার কারণে, মার্কিন সামরিক বাহিনী ইউরোপে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে ইউরোপে নিযুক্ত একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতি "সবচেয়ে উদ্বেগজনক"। ন্যাটোর একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে, ইউরোপে মার্কিন ও ন্যাটো বাহিনীর জন্য প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুত প্রকৃতপক্ষে নিম্ন পর্যায়ে রয়েছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর কাছে সম্ভাব্য ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের জন্য প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের সংখ্যা ‘একেবারেই’ অপর্যাপ্ত এবং একক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের সক্ষমতাও ‘অত্যন্ত সীমিত’।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এটি ইরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের কারণে সৃষ্ট ধারাবাহিক প্রতিক্রিয়ার প্রতিফলন।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।