ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমান্ড সেন্টার চালু
জুন ২৮: গতকাল (শনিবার) ইবোলার প্রাদুর্ভাব প্রতিরোধ ও মোকাবিলায় আঞ্চলিক প্রচেষ্টাকে সমন্বয় ও শক্তিশালী করতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা আঞ্চলিক কার্যালয় এবং আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত ইবোলা মোকাবিলাবিষয়ক মহাদেশীয় জরুরি কমান্ড কেন্দ্রটি, উগান্ডার রাজধানী কাম্পালার মেকেরেরে বিশ্ববিদ্যালয়ে চালু হয়।
আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন অংশীদার, এবং আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেন্দ্রটি ‘এক পরিকল্পনা, এক দল, এক বাজেট এবং এক পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাঠামো’ নীতিতে কাজ করবে, যাতে সকল অংশীজন একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কাজ করতে পারে এবং কাজের পুনরাবৃত্তি হ্রাস পায়, জবাবদিহিতা জোরদার হয়, ও আক্রান্ত ও উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলিতে মহামারী নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন ত্বরান্বিত হয়।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।