উন্নত রকেটের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সেপ্টেম্বর ২৪: উত্তর কোরিয়ার প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগ, গত ২২ সেপ্টেম্বর, একটি উন্নত ২৪০ মি.মি. নিয়ন্ত্রিত রকেট আর্টিলারি প্রজেক্টাইলের পরীক্ষা চালায়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ), আজ (বৃহস্পতিবার), এ তথ্য জানায়।
খবরে বলা হয়, এই উন্নত ২৪০ মি.মি. নিয়ন্ত্রিত রকেট আর্টিলারি প্রজেক্টাইলটি একটি স্বায়ত্তশাসিত নির্ভুল দিকনির্দেশনা ব্যবস্থা ব্যবহার করে এবং এটি ‘ব্যালিস্টিক ফ্লাইট ব্যবহার করে, ১০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে এবং সম্মিলিত গ্লাইডিং ফ্লাইট পদ্ধতি ব্যবহার করে, ১১৫ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে’।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
মতামত