কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবজাতির কল্যাণে লাগানোর আহ্বান চীনের
সেপ্টেম্বর ২৪: গতকাল (বুধবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং, নিরাপত্তা পরিষদের ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তা’ শীর্ষক উন্মুক্ত সভায়, এআই-কে মানবজাতির কল্যাণে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক সমাজকে এক্ষেত্রে সংহতি ও সহযোগিতা জোরদার করতে, উন্নয়ন ও নিরাপত্তাকে সমান গুরুত্ব দেওয়ার নীতি মেনে চলতে, এবং মানবজাতির কল্যাণে ইতিবাচক ও কল্যাণকর পথে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খল এবং উদ্ভাবন নেটওয়ার্কের সাথে গভীরভাবে জড়িত এবং সকল দেশের নিজস্ব প্রকৃত চাহিদা ও বাজারনীতির ভিত্তিতে স্বাধীনভাবে এআই প্রযুক্তি, পণ্য ও পরিষেবা বেছে নেওয়ার অধিকার রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তি ক্ষেত্রে একচেটিয়া ‘ক্ষুদ্র চক্র’ সৃষ্টি করা এবং দেশগুলোকে পক্ষ বেছে নিতে বাধ্য করার প্রবণতা কেবল বৈশ্বিক প্রযুক্তিগত অগ্রগতিকে বাধাগ্রস্ত এবং সকল দেশ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি দেশগুলোর উন্নয়নের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে, তাই নয়; বরং এটি খণ্ডিত প্রযুক্তিগত মান এবং অসামঞ্জস্যপূর্ণ সিস্টেমের ঝুঁকিকেও বাড়িয়ে তোলে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বিপজ্জনক।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।