ঢাকা

কুয়াংচৌয়ে এপেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা শুরু

  • হালনাগাদ : ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • দেখেছে : 67
কুয়াংচৌয়ে এপেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা শুরু কুয়াংচৌয়ে এপেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা শুরু

আজ (মঙ্গলবার) সকালে, ২০২৬ সালের প্রথম এপেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা, চীনের কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌ-য়ে শুরু হয়েছে। 
এই সভাটি ২০২৬ সালের এপেক সম্মেলনের প্রতিপাদ্য ‘সাধারণ সমৃদ্ধির জন্য একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা’ এবং ‘উন্মুক্ততা, উদ্ভাবন ও সহযোগিতা’-র চেতনার আলোকে আয়োজন করা হয়। সভায় আলোচকরা মতবিনিময় করেন এবং আগামী নভেম্বরে এপেক নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতি নিয়ে কথা বলেন।
চলতি বছর চীন তৃতীয়বারের মতো এপেকের সম্মেলন আয়োজন করছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হল এপেক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং নেতাদের বৈঠকের জন্য প্রস্তুতির একটি ধাপ। 
বর্তমানে, ২০২৬ সালের এপেক সম্মেলনের প্রস্তুতিমূলক কাজ চলছে। 


সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।