গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সুস্থ হলেন পাঁচ ইবোলা রোগী

ঊর্মি
০২ জুন, ২০২৬
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সুস্থ হলেন পাঁচ ইবোলা রোগী
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সুস্থ হলেন পাঁচ ইবোলা রোগী
শেয়ার

 

জুন ১: গতকাল (রোবার) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতে, পাঁচ জন ইবোলা রোগী সুস্থ হয়েছেন। 

 

মন্ত্রণালয়ের তথ্যানুসারে, বুনিয়ার একটি ইবোলা চিকিত্সাকেন্দ্র থেকে একই দিনে চার জন রোগীকে ছেড়ে দেওয়া হয়। এই চার জনই ছিলেন চিকিত্সাকর্মী। হাসপাতাল ছাড়ার আগে পরপর দুইবার তাদের ইবোলা ভাইরাস পরীক্ষা নেগেটিভ এসেছিল।

 

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম বুনিয়াতে বলেন, বর্তমান ইবোলা প্রাদুর্ভাবটি ইবোলা ভাইরাসের বুন্দিবুগিও স্ট্রেইনের কারণে হয়েছে, যার কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিত্সা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও টিকা ও চিকিত্সা পদ্ধতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে, সময়মতো ও উন্নত মানের চিকিত্সা পেলে রোগীরা সুস্থ হয়ে উঠতে পারেন।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত