নভেম্বর ২৪: সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জানান, গত বছর ভারত-চীন সীমান্তে ১১০০ তৃণমূল পর্যায়ের মিথস্ক্রিয়া হয়েছে; গড়ে প্রতিদিন তিন বার। মিথস্ক্রিয়ার স্তরটি কোর কমান্ডার থেকে ব্যাটালিয়ন এবং কোম্পানি কমান্ডার পর্যন্ত প্রসারিত ছিল। তিনি আরও উল্লেখ করেন যে, দু’দেশ বহু-স্তরের বৈঠকের মাধ্যমে, সীমান্ত সমস্যার সমাধানে এগিয়ে চলেছে এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো মোকাবিলার জন্য বিশেষজ্ঞ গোষ্ঠী ও কর্মী গোষ্ঠী প্রতিষ্ঠা করেছে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।