চীনের পশ্চিম স্থল-সমুদ্র নতুন করিডোর দিয়ে আমদানি-রপ্তানি ৫০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

ঊর্মি
•
২৭ জুলাই, ২০২৬
চীনের পশ্চিম স্থল-সমুদ্র নতুন করিডোর দিয়ে আমদানি-রপ্তানি ৫০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
চীনের পশ্চিম স্থল-সমুদ্র নতুন করিডোর দিয়ে আমদানি-রপ্তানি ৫০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
শেয়ার

জুলাই ২৬: চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, চীনের পশ্চিম স্থল-সমুদ্র নতুন করিডোর বরাবর অবস্থিত ‘১৩+২’ প্রদেশ ও পৌরসভাগুলোর মোট আমদানি-রপ্তানি ৫১৭.২৩ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। ছুংছিং শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে।

পশ্চিম চীনের নতুন আন্তর্জাতিক স্থল-সমুদ্র বাণিজ্য করিডোর, যার পরিচালনকেন্দ্র হিসেবে ছুংছিং এবং বিভিন্ন পশ্চিমা প্রদেশ ও পৌরসভা মূল কেন্দ্র হিসেবে কাজ করছে, কুয়াংচৌ ও ইউননানের মতো উপকূলীয় ও সীমান্ত বন্দরগুলোর মাধ্যমে, রেল, সমুদ্র ও সড়ক পরিবহন ব্যবহার করে, বিশ্বের বাকি অংশের সাথে সংযুক্ত। এটি একটি ‘১৩+২’ সহযোগিতা ও সহ-নির্মাণ ব্যবস্থা গঠন করেছে, যার মধ্যে রয়েছে ১২টি পশ্চিমা প্রদেশ ও পৌরসভা, হাইনান প্রদেশ, কুয়াংতুং-এর চানচিয়াং এবং হুনান-এর হুয়াইহুয়া।

ছুংছিং শুল্ক বিভাগের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, নদী ও সমুদ্রকে সংযুক্তকারী এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক সংযোগ সহজতরকারী এই নতুন আন্তর্জাতিক স্থল-সমুদ্র বাণিজ্য করিডোরটি, উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণ সম্প্রসারণ, উত্পাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি, এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দ্বৈত চলাচল মসৃণ করার ক্ষেত্রে, ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত