চীনের ৭০ শতাংশেরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ফাইভ-জির গ্রাহক

ঊর্মি
•
২৮ আগস্ট, ২০২৬
চীনের ৭০ শতাংশেরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ফাইভ-জির গ্রাহক
চীনের ৭০ শতাংশেরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ফাইভ-জির গ্রাহক
শেয়ার

অগাস্ট ২৮: চীনের ৭০ শতাংশের বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ফাইভ-জির গ্রাহক। আজ (শুক্রবার) চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদন অনুসারে, চলতি বছর চীনের ফাইভ-জি নেটওয়ার্ক বিস্তারের কাজে স্থিতিশীল অগ্রগতি হয়েছে। জুলাই মাসের শেষ নাগাদ, তিনটি প্রধান টেলিকম অপারেটর এবং চায়না ব্রডকাস্টিং নেটওয়ার্কের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১.৮৪৭ বিলিয়নে পৌঁছায়, যার মধ্যে ১.৩০৩ বিলিয়ন ছিলেন ফাইভ-জি  মোবাইল ফোন ব্যবহারকারী, যা মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৭০.৫ শতাংশ। 

 

প্রকাশিত তথ্যানুসারে, চলতি বছরের প্রথম সাত মাসে, নতুন অবকাঠামো নির্মাণের কাজ মসৃণভাবে সামনে এগিয়েছে। জুলাই মাসের শেষ নাগাদ, মোট ফাইভ-জি বেস স্টেশনের সংখ্যা ৫১ লাখ ৫৪ হাজারে পৌঁছেছে, যা গত বছরের শেষের তুলনায় ৩ লাখ ১৬ হাজার বেশি; দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস পোর্টের সংখ্যা ১.২৭ বিলিয়নে পৌঁছেছে, যার মধ্যে ফাইবার অপটিক অ্যাক্সেস পোর্টের সংখ্যা ১.২৩ বিলিয়নে দাঁড়িয়েছে, যা গত বছরের শেষের তুলনায় ১ কোটি ৯৩ লাখ ৫০ হাজারেরও বেশি।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত