চীনে প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা ১৮.৭ শতাংশ বেড়েছে
জুলাই ২৭: জানুয়ারি থেকে জুন পর্যন্ত, চীনের নির্ধারিত আকারের চেয়ে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মোট মুনাফা, ৩৯৪৭.৯৯ বিলিয়ন ইউয়ানে পৌঁছায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৭ শতাংশ বেশি। আজ (সোমবার), চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো, এ তথ্য জানায়।
প্রাপ্ত তথ্যানুসারে, বছরের প্রথম ৬ মাসে খনি ও উত্পাদন শিল্পে মুনাফা যথাক্রমে ৩৩.৫ ও ২০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বছরের প্রথম প্রান্তিকের তুলনায় যথাক্রমে ১৭.৩ ও ১.০ শতাংশ পয়েন্ট বেশি। অন্যদিকে, বিদ্যুৎ, তাপ, গ্যাস ও পানি উত্পাদন ও সরবরাহ খাতে মুনাফা ৪.২ শতাংশ হ্রাস পেয়েছে। জুন মাসে, দেশব্যাপী নির্ধারিত আকারের চেয়ে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে, বিগত বছরের একই সময়ের চেয়ে ১৫.১ শতাংশ।
ইলেকট্রনিক্স-সম্পর্কিত শিল্পগুলোতেও মুনাফা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথমার্ধে, বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত একীকরণের ফলে, কম্পিউটিং ক্ষমতার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা ইলেকট্রনিক্স শিল্পের মুনাফাকে পূর্ববর্তী বছরের তুলনায় ৯৬.৯ শতাংশ বৃদ্ধি পেতে সাহায্য করে। এটি বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক মুনাফা বৃদ্ধিতে ৮.৫ শতাংশ পয়েন্ট অবদান রাখে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।