চলতি প্রসঙ্গ: চীনের আসন্ন ‘দুই অধিবেশন’ এবং উন্নয়নের একটি নতুন রূপরেখা

ঊর্মি
০৪ মার্চ, ২০২৬
চলতি প্রসঙ্গ: চীনের আসন্ন ‘দুই অধিবেশন’ এবং উন্নয়নের একটি নতুন রূপরেখা
চলতি প্রসঙ্গ: চীনের আসন্ন ‘দুই অধিবেশন’ এবং উন্নয়নের একটি নতুন রূপরেখা
শেয়ার

চলতি প্রসঙ্গ: চীনের আসন্ন ‘দুই অধিবেশন’ এবং উন্নয়নের একটি নতুন রূপরেখা


মার্চ ৪: বসন্তের জোয়ার আসে, সবকিছু নতুন করে সাজে। ২০২৬ সালের জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (এনপিসি ও সিপিপিসিসি) বেইজিংয়ে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হতে চলেছে, যা আবারও বিশ্বের মনোযোগ প্রাচ্যের দিকে নিবদ্ধ করে। চীনের আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে, এই বছরের দুই অধিবেশন কেবল চীনের রাজনৈতিক জীবনের একটি বড় ঘটনা নয়; বরং বিশ্বের জন্য চীনের সুযোগগুলো পর্যবেক্ষণ, বোঝা এবং ভাগ করে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ জানালা।এটি অনিশ্চয়তার মধ্যে বৈশ্বিক উন্নয়নে মূল্যবান আস্থা ও গতি সঞ্চার করে।

 

২০২৬ সাল চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার’ সূচনা বর্ষ,  এবং উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণের জন্য চীনের একটি গুরুত্বপূর্ণ বছর। এই পটভূমিতে, দুই অধিবেশনের আয়োজন কেবল দেশের উন্নয়নের জন্য একটি নিয়মতান্ত্রিক পরিকল্পনা নয়, বরং বিশ্বের সাথে সহযোগিতা আরও গভীর করা এবং একটি ভাগাভাগির ভবিষ্যত তৈরি করার জন্য, চীনের একটি বাস্তবসম্মত পদক্ষেপও বটে। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে শুরু করে, প্রযুক্তিগত উদ্ভাবন, জনগণের জীবিকা উন্নত করা থেকে শুরু করে সবুজ ও কম কার্বন রূপান্তর, গ্রামীণ পুনরুজ্জীবন প্রচার থেকে শুরু করে ক্রমাগত সম্প্রসারিত উন্মুক্তকরণ পর্যন্ত, চীন তার উন্নয়নের দিকনির্দেশনা স্পষ্ট করতে, সামাজিক ঐকমত্য তৈরি করতে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে, সুনির্দিষ্ট নীতি ও পদক্ষেপ গ্রহণ করবে, যা বিশ্বব্যাপী উন্নয়নের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে।


প্রকৃতপক্ষে, চীনের উন্নয়ন সর্বদা বিশ্বের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। সাম্প্রতিক বছরগুলোতে, চীনের অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে; নতুন শিল্প ও ব্যবসায়িক ব্যবস্থার বিকাশ ঘটিয়েছে; ক্রমাগত ব্যবসায়িক পরিবেশ উন্নত করেছে; এবং নিজের বিশাল বাজারের ক্রমবর্ধমান সুবিধা বিশ্বের জন্য উন্মুক্ত রেখেছে। এখন আরও বেশি সংখ্যক দেশ ও উদ্যোগ স্বীকৃতি দিচ্ছে যে , চীন কেবল বিশ্বব্যাপী উন্নয়নে অবদানকারীই নয়,  বরং বিশ্বব্যাপী স্থিতিশীলতার সমর্থক এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতার অনুশীলনকারীও বটে। 


চীনের অবিচল অগ্রগতির পিছনে রয়েছে এর অনন্য প্রাতিষ্ঠানিক সুবিধা ও শাসন দক্ষতা। জাতীয় পর্যায়ের সামগ্রিক পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টা থেকে শুরু করে, অঞ্চল ও বিভাগগুলোতে দক্ষ বাস্তবায়ন ও স্থিতিশীল অগ্রগতি; বড় প্রকল্পগুলোর সুশৃঙ্খল বাস্তবায়ন থেকে শুরু করে জীবিকা নির্বাহের উদ্যোগের ধারাবাহিক কার্যকারিতা পর্যন্ত, চীনের প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো নিশ্চিত করে যে,  তার উন্নয়নের নীলনকশা ধারাবাহিকভাবে বাস্তবায়িত ও টেকসই করা যেতে পারে। চীন তার উন্নয়ন-প্রক্রিয়ায় অর্থনৈতিক মানের কার্যকর উন্নতি এবং তার অর্থনীতির যুক্তিসঙ্গত প্রবৃদ্ধি উভয়ের উপর জোর দেয়; এটি গ্রামীণ এলাকার ব্যাপক পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার সাথে সাথে উচ্চমানের নগর উন্নয়নকে এগিয়ে নেয়; এটি শিল্প উদ্ভাবন ও  আপগ্রেডিংকে উত্সাহিত করে, একই সাথে তার জনগণের মঙ্গলকে অগ্রাধিকার দেয়। ভবিষ্যতের দিকে তাকিয়ে, চীন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে নতুন উত্পাদনশীল শক্তির লালন অব্যাহত রাখবে; সংস্কার ও উন্মুক্তকরণের মাধ্যমে অভ্যন্তরীণ প্রবৃদ্ধিকে উদ্দীপিত করবে; সবুজ রূপান্তরের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে; বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে জনগণের কল্যাণ বৃদ্ধি করবে; এবং  উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্বকে আলিঙ্গন করবে। 
জাতীয় শীর্ষ-স্তরের নকশা থেকে শুরু করে, মানুষের দৈনন্দিন জীবন, দেশীয় উচ্চ-মানের উন্নয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক পারস্পরিক উপকারী সহযোগিতা পর্যন্ত, এনপিসি ও সিপিপিসিসি কেবল চীনের আধুনিক ব্যবস্থার সুবিধাগুলোই প্রদর্শন করবে না;  বরং উচ্চ-মানের উন্নয়নের ধারণাটি স্পষ্টভাবে অনুশীলন করবেএবং বিশ্বের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য চীনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। 
চীনের উন্নয়নের পথ ক্রমশ প্রশস্ত হয়ে উঠছে।এটি অবশ্যই বিশ্বব্যাপী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একটি উজ্জ্বল ও আরও আশাব্যঞ্জক ভবিষ্যত তৈরি করবে। 



সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত