ঢাকা

চীন-কম্বোডিয়া পাবলিক-প্রাইভেট সংলাপ ব্যবস্থার প্রথম সভা নমপেনে অনুষ্ঠিত

  • হালনাগাদ : ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • দেখেছে : 23
চীন-কম্বোডিয়া পাবলিক-প্রাইভেট সংলাপ ব্যবস্থার প্রথম সভা নমপেনে অনুষ্ঠিত চীন-কম্বোডিয়া পাবলিক-প্রাইভেট সংলাপ ব্যবস্থার প্রথম সভা নমপেনে অনুষ্ঠিত

গতকাল (সোমবার) চীন-কম্বোডিয়া পাবলিক-প্রাইভেট সংলাপ ব্যবস্থার প্রথম সভা কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত হয়। কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী সান চ্যানথল এবং দু’দেশের অন্যান্য সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিরা সভায় অংশ নেন। 
সান চ্যানথল কম্বোডিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য চীনা উদ্যোগগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন, দু’পক্ষই সংলাপ ব্যবস্থার মাধ্যমে কম্বোডিয়ায় চীনা উদ্যোগগুলোর দাবির প্রতি সক্রিয়ভাবে সাড়া দেবে এবং কম্বোডিয়ায় তাদের বিনিয়োগ বাড়াতে একটি অনুকূল পরিবেশ তৈরি করবে। 
কম্বোডিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েনপিন বলেন, এই সভা চীন-কম্বোডিয়া পাবলিক-প্রাইভেট সংলাপ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য একটি ভালো নজির স্থাপন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, দু’পক্ষই চীন ও কম্বোডিয়ার সাধারণ স্বার্থ রক্ষা ও বিকাশের জন্য বাস্তববাদ, পেশাদারিত্ব ও সহযোগিতার চেতনা বজায় রাখবে।


সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।