আজ (মঙ্গলবার) সকালে, চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির ৬১তম চেয়ারম্যান সভা, বেইজিংয়ের মহাগণভবনে অনুষ্ঠিত হয়। এনপিসি’র চেয়ারম্যান চাও ল্য চি এতে সভাপতিত্ব করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৪তম এনপিসি-র স্থায়ী কমিটির ২১তম সভা আগামী ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
সভায় এই মর্মে পরামর্শ দেওয়া হয় যে, স্থায়ী কমিটির ২১তম সভায় রাষ্ট্রীয় পরিষদের সামাজিক সহায়তা আইনের খসড়া, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস আইনের খসড়া সংশোধনী, জাতীয় অগ্নি ও উদ্ধার কর্মী আইনের খসড়া, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির খসড়া কার্য-প্রতিবেদন, ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের খসড়া এজেন্ডা, ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের প্রেসিডিয়াম ও মহাসচিবের খসড়া তালিকা, ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে অংশগ্রহণকারীদের খসড়া তালিকা, আইনি পর্যালোচনার অগ্রগতি এবং প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত পরিচালনার বিষয়ে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির খসড়া প্রতিবেদন, এবং পৃথক ডেপুটিদের যোগ্যতা ও সম্পর্কিত নিয়োগ ও অপসারণের মামলার বিষয়ে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির শংসাপত্র কমিটির প্রতিবেদন নিয়ে যাচাই করে পর্যালোচনা করতে হবে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।