ঢাকা

চীনের বাজারে জাপানি সামুদ্রিক খাবারের কোনো স্থান নেই: বেইজিং

  • হালনাগাদ : ২০ নভেম্বর, ২০২৫
  • দেখেছে : 87
চীনের বাজারে জাপানি সামুদ্রিক খাবারের কোনো স্থান নেই: বেইজিং চীনের বাজারে জাপানি সামুদ্রিক খাবারের কোনো স্থান নেই: বেইজিং

চীনের বাজারে জাপানি সামুদ্রিক খাবারের কোনো স্থান নেই: বেইজিং


নভেম্বর ২০: বর্তমান পরিস্থিতিতে চীনের বাজারে জাপানি সামুদ্রিক খাবারের কোনো স্থান নেই। আজ (বৃহস্পতিবার), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


মাও নিং বলেন, চীনের সংশ্লিষ্ট বিভাগগুলো আইন ও বিধি অনুসারে বৈজ্ঞানিক মূল্যায়ন ও কঠোর পর্যালোচনা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে, যাতে বিদেশি পণ্যের মান নিশ্চিত করা যায়। 
তিনি আরও বলেন, তাইওয়ান ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভুল ও আপত্তিকর মন্তব্যের কারণে, চীনা জনগণ ভীষণ ক্ষুব্ধ। ফলে, জাপানি সামুদ্রিক খাবার চীনে আসলেও, বাজারে সুবিধা করতে পারবে না।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।