'চীন ও জার্মানির উচিত বড় দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ার উদাহরণ স্থাপন করা'
অক্টোবর ২৫: গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, প্রধান দুই দেশ এবং নেতৃস্থানীয় বিশ্ব অর্থনীতি হিসেবে, চীন ও জার্মানির উচিত নতুন ধরণের সম্পর্ক গড়ার ক্ষেত্রে একটি উদাহরণ স্থাপন করা।
তিনি বলেন , চীন ও জার্মানি একে অপরের সর্বাত্মক কৌশলগত অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫৩ বছরে চীন-জার্মানি সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে। চীন ও জার্মানি পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও জয়-জয় সহযোগিতা মেনে চলে এবং চীন-জার্মানি সম্পর্কের স্থিতিশীলতার মাধ্যমে বিশ্ব শান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখার চেষ্টা করে। এটি জার্মান ব্যবসায়ী মহলসহ দু’দেশের জনগণের সাধারণ আকাঙ্ক্ষাও।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।