জানুয়ারি ১: আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায়, চীন ও নেপালের চি লুং-রাসুওয়া সীমান্তবন্দর পুনরায় চালু হয়। ওই সময়ে নেপালি কন্টেইনারবাহী ট্রাকগুলো ধীরে ধীরে রাসুওয়ায় অবস্থিত অস্থায়ী সেতু অতিক্রম করে, চীনের সিচাংয়ের শিগাতসে শহরের চিলুং সীমান্তবন্দরে প্রবেশ করে।
চিলুং সীমান্তবন্দর সিচাংয়ের শিগাতসে শহরের চিলুং কাউন্টির চিলুং শহরে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ায় চীনের স্থল সীমান্ত বন্দর। ২০২৪ সালে, গিরং সীমান্ত বন্দরটি ৪.২৪৮ বিলিয়ন ইউয়ান আমদানি ও রপ্তানি বাণিজ্য পরিচালনা করে, যা চীন ও নেপালের মধ্যে মোট বাণিজ্যের ৩০ শতাংশ।
উল্লেখ্য, ২০২৫ সালের ৮ জুলাই সকাল পাঁচটায় সিচাংয়ের চিলুং কাউন্টির তুংলিনচাংপু নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে চিলুং সীমান্তবন্দরের রাসুওয়া সেতু ধ্বংস হয়ে যায়। যার ফলে কর্তৃপক্ষ বন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।