ছিউশি জার্নালে প্রেসিডেন্ট সি’র প্রবন্ধ

ঊর্মি
০১ আগস্ট, ২০২৬
ছিউশি জার্নালে প্রেসিডেন্ট সি’র প্রবন্ধ
ছিউশি জার্নালে প্রেসিডেন্ট সি’র প্রবন্ধ
শেয়ার

জুলাই ৩১: আগামীকাল পয়লা আগস্ট ছিউশি জার্নালের ১৫তম সংখ্যায়, সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট, এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের লেখা, ‘একটি সুস্থ চীন গড়ার কাজকে ত্বরান্বিত করা’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হবে। 

 

প্রবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে একটি সুস্থ চীন গড়ে তোলা কেন্দ্রীয় সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত। এই লক্ষ্য অর্জনের জন্য ‘পঞ্চদশ পাঁচসালা’ পরিকল্পনার বাস্তবায়নকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়ে সামগ্রিক পরিকল্পনা গ্রহণ, অগ্রগতি ত্বরান্বিত করা এবং চূড়ান্ত অগ্রগতির জন্য সচেষ্ট হওয়া অপরিহার্য।

 

প্রবন্ধে তিনি বলেন, আমাদেরকে অবশ্যই চীনের জাতীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে, স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার উন্নয়নের নীতি মেনে চলতে হবে। চীন একটি সমাজতান্ত্রিক দেশ, একটি উন্নয়নশীল দেশ, যেখানে বিশাল জনসংখ্যা এবং উল্লেখযোগ্য নগর-গ্রামীণ ও আঞ্চলিক বৈষম্য রয়েছে। এর ফলে, স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কাজে পার্টির নেতৃত্বকে সমুন্নত রাখতে হবে; জনগণকে অগ্রাধিকার দেওয়া ও জীবনকে অগ্রাধিকার দেওয়ার নীতি মেনে চলতে হবে; স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কৌশল অনুসরণ করতে হবে; মৌলিক চিকিত্সা ও স্বাস্থ্যসেবার জনকল্যাণমূলক প্রকৃতিকে সমুন্নত রাখতে হবে; এবং চীনা শৈলীর স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা উন্নয়নের পথ অনুসরণ করতে হবে। 

 

প্রবন্ধে সি আরও লেখেন, ‘স্বাস্থ্যকর চীন’ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল অগ্রাধিকারগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। একটি স্বাস্থ্যকর চীন গড়া একটি সুসংবদ্ধ প্রকল্প। এটি স্বাস্থ্যকর ও সভ্য জীবনধারার পক্ষে সমর্থন জানায় এবং সমগ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতাকে আরও উন্নত করে।

 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত