ঢাকা

ছেংতু প্রাথমিক স্কুলের ৮২৯টি পিংপং টেবিল

  • হালনাগাদ : ২৪ ডিসেম্বর, ২০২৪
  • দেখেছে : 107
ছেংতু প্রাথমিক স্কুলের ৮২৯টি পিংপং টেবিল ছেংতু প্রাথমিক স্কুলের ৮২৯টি পিংপং টেবিল

ছেংতু শহরের একটি প্রাথমিক স্কুলে মোট ৮২৯টি পিংপং টেবিল আছে। বন্ধুরা, এ সংখ্যা শুনে আপনারা কি অবাক হয়েছেন? অবাক হবারই কথা। তবে, এটি সত্য। একটি স্কুলে কিভাবে এতো বেশি পিংপং টেবিল থাকতে পারে? কেন এমন ব্যবস্থা নেওয়া হলো? চলুন আজকের অনুষ্ঠান থেকে এর পিছনের গল্প জানি।

ছেংতু শহরের ইলেকট্রনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক স্কুলে মোট ৫টি ক্যাম্পাস রয়েছে। স্কুলে প্রবেশকালে সুশৃঙ্খলভাবে স্থাপিত পিংপং টেবিল সবার চোখে পড়ে। খেলার মাঠের পাশে, দেয়ালের গাছের নিচে, শিক্ষা ভবনের ছাদে, যেকোনো খালি জায়গায় পিংপং টেবিল পাওয়া যায়। ছাত্রছাত্রীরা যখন ক্লাসের ব্রেকে থাকে, তখন প্রত্যেকের হাতে একটি করে পিংপং র‌্যাকেটও দেখা যায়। সবাই মনোযোগ দিয়ে পিংপং খেলতে চেষ্টা করে। পিংপং খেলার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের শরীরের মান ও শক্তি দ্রুত বেড়েছে।