জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাচ্ছে চীনের দুটি পুলিশদল
জুলাই ৩১: জাতিসংঘের মধ্য আফ্রিকা এবং সাইপ্রাসে শান্তিমিশনে যাচ্ছে চীনের দুটি পুলিশদল। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে, দুই দলের সদস্যদের বিদায় দেওয়া উপলক্ষ্যে, একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ (শুক্রবার) জননিরাপত্তা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
শান্তিরক্ষী পুলিশ ইউনিটের সাত জন সদস্য জননিরাপত্তা মন্ত্রণালয়ের স্থায়ী শান্তিরক্ষী পুলিশ বাহিনী এবং স্থানীয় জননিরাপত্তা সংস্থাগুলো থেকে এসেছেন। একাধিক কঠোর বাছাই পর্বের পর, তাঁরা চমত্কার ফলাফলের সাথে জাতিসংঘের শান্তিরক্ষী পুলিশ কর্মকর্তা বাছাই মূল্যায়নে সফলভাবে উত্তীর্ণ হন এবং চীনের শান্তিরক্ষী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন।
মিশন এলাকায় পৌঁছানোর পর, তাঁরা বেসামরিক নিরাপত্তা সুরক্ষা, স্থানীয় পুলিশি ব্যবস্থা নির্মাণে সহায়তা, মানবিক ত্রাণ কার্যক্রমে সহযোগিতা, এবং জাতিসংঘের কর্মী ও স্থাপনাগুলোর সুরক্ষার কাজে নিয়োজিত হবেন।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।