টেলিযোগাযোগ জালিয়াতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

ঊর্মি
•
২৩ সেপ্টেম্বর, ২০২৬
টেলিযোগাযোগ জালিয়াতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
টেলিযোগাযোগ জালিয়াতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
শেয়ার

সেপ্টেম্বর ২৩: আজ (বুধবার), কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত নমপেনে বলেছেন, টেলিযোগাযোগ জালিয়াতি একটি আন্তঃরাষ্ট্রীয় ও আঞ্চলিক সমস্যা এবং কম্বোডিয়া এককভাবে এই আন্তঃরাষ্ট্রীয় অপরাধ নির্মূল করতে পারবে না। এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে অব্যাহত আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। 

 

নমপেনে অনুষ্ঠিত টেলিযোগাযোগ জালিয়াতি প্রতিরোধ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে হুন মানেত এই মন্তব্য করেন। সম্মেলনের লক্ষ্য ছিল, বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করা এবং এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। 

 

দুই দিনব্যাপী এই সম্মেলন চলাকালে, প্রতিনিধিরা বিভিন্ন প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন, যেখানে টেলিযোগাযোগ জালিয়াতিকে একটি বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে দেখা, টেলিযোগাযোগ জালিয়াতির আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিক্রিয়া, প্রযুক্তিগত উপায়, প্রতিরোধ ব্যবস্থা এবং জালিয়াতি মোকাবিলায় জাতীয় প্রচেষ্টার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।


 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত