দক্ষিণ চীন সাগর ইস্যুতে ঝামেলা সৃষ্টি না-করতে জাপানকে বেইজিংয়ের আহ্বান
সেপ্টেম্বর ২৪: দক্ষিণ চীন সাগর ইস্যুতে অযথা ঝামেলা সৃষ্টি করা বন্ধ করতে, জাপানের প্রতি আহ্বান জানিয়েছে, বেইজিং। আজ (বৃহস্পতিবার), চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানায়।
প্রেস ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল চাং পিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সম্প্রতি চীনের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের শিয়ানপিন রিফের নিকটবর্তী জলসীমায় ফিলিপিন্সের একটি সরকারি জাহাজ উস্কানিমূলক কাজে মাধ্যমে গোলযোগ সৃষ্টি করেছে। এই ঘটনার পর ফিলিপিন্সে অবস্থিত জাপানি দূতাবাস দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এবং ‘আইনের শাসনের প্রতি তাদের আনুগত্য ও উত্তেজনা বৃদ্ধি করে এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতার’ কথা পুনর্ব্যক্ত করে। অথচ, শিয়ানপিন রিফে ফিলিপিন্সের সরকারি জাহাজ কর্তৃক উস্কানির বিষয়টি এবং প্রকৃত ঘটনা সুস্পষ্ট ও প্রমাণিত।
তিনি বলেন, দক্ষিণ চীন সাগর অঞ্চলের বাইরের একটি দেশ হিসেবে জাপান প্রকৃত ঘটনাকে উপেক্ষা করেছে এবং ফিলিপিন্সকে অনুসরণ করে সত্যকে বিকৃত করেছে, যার মূল উদ্দেশ্য হলো দক্ষিণ চীন সাগরে গোলযোগ সৃষ্টি করা এবং নিজেদের স্বার্থসিদ্ধি করা। চীন এর তীব্র বিরোধিতা করে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।