নতুন যুগ, উন্মুক্তকরণ, ও সিনচিয়াংয়ের বাসিন্দাদের জীবনমানের উন্নয়ন
মহিমান্বিত থিয়ানশান পর্বতমালা অতিক্রম করে এবং সীমাহীন গোবি মরুভূমি পেরিয়ে, আজকের সিনচিয়াং কেবল মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের একটি ভূখণ্ড নয়, বরং তার চেয়ে অনেক বেশিকিছু। সাম্প্রতিক বছরগুলোতে, সিনচিয়াং সার্বিক স্থিতিশীলতা ও উন্নয়নের ওপর মনোযোগ দিয়েছে; তৃণমূল স্তরের শাসনব্যবস্থাকে গভীরভাবে লালন করেছে; বহির্বিশ্বের সাথে উন্মুক্ত হওয়ার পথগুলোকে উন্নত করেছে; জনগণকে সমৃদ্ধ করে এমন স্বতন্ত্র শিল্পগুলোকে শক্তিশালী করেছে; এবং শহর ও গ্রামের জীবনযাত্রার ব্যবধান কমিয়ে এনেছে। বাস্তব পরিবর্তন ও অগ্রগতির মাধ্যমে, সিনচিয়াং সীমান্তে সমৃদ্ধি ও স্থিতিশীলতার এক নতুন অধ্যায় রচনা করছে এবং সকল জাতিগোষ্ঠীর মানুষের শান্তি ও সন্তুষ্টিতে জীবনযাপন ও কাজ করা নিশ্চিত করছে, যা বিশ্বের সামনে সিনচিয়াংয়ের এক বাস্তব, প্রাণবন্ত ও গতিশীল নতুন যুগকে তুলে ধরে।
তৃণমূল স্তরের প্রশাসনে উন্নত দক্ষতা ও কার্যকারিতা মানুষের জীবনে বাস্তব সুফল বয়ে এনেছে। সিনচিয়াং ধারাবাহিকভাবে জনকেন্দ্রিক উন্নয়ন-দর্শন মেনে চলেছে এবং প্রতিবছর এর রাজস্ব ব্যয়ের ৭০ শতাংশেরও বেশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বরাদ্দ করে আসছে। জনগণের জরুরি প্রয়োজন ও উদ্বেগের ওপর মনোযোগ দিয়ে, সিনচিয়াং এর সামাজিক কল্যাণ-ব্যবস্থাকে মৌলিক ও সার্বজনীন আওতা থেকে, উন্নত ও উচ্চমানের সেবায় উন্নীত করেছে। বিভিন্ন স্থানীয় প্রশাসন তৃণমূল স্তরের সেবা মডেলে উদ্ভাবন এনেছে। ইলি প্রিফেকচারে, "মিল্ক টি পার্টি" নামক বাসিন্দা পরামর্শ প্রক্রিয়াটি, একটি নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে, যা মানুষের জীবনযাত্রাসম্পর্কিত ৬০ হাজারেরও বেশি বাস্তব সমস্যার সমাধান করেছে। পাড়া-প্রতিবেশীর বিবাদ, সুবিধাজনক সুযোগ-সুবিধা প্রাপ্তি, এবং কর্মসংস্থান সহায়তার মতো সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান করা হচ্ছে, যা তৃণমূল স্তরের প্রশাসনকে আরও মানবিক করে তুলেছে।
গ্রামীণ জীবনযাত্রার পরিবেশে একটি সুদূরপ্রসারী অগ্রগতি সাধিত হয়েছে এবং মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। বর্তমানে, গ্রামীণ সিনচিয়াংয়ে ট্যাপের জলের পরিষেবা ৯৯.৪ শতাংশ পরিবারে পৌঁছেছে এবং ৯০ শতাংশেরও বেশি প্রশাসনিক গ্রামে গৃহস্থালির বর্জ্য সংগ্রহ ও পরিবহনের মানসম্মত ব্যবস্থা চালু আছে। স্বাস্থ্যসম্মত শৌচাগারের পরিধি ক্রমাগত প্রসারিত হচ্ছে। মসৃণ, পাকা রাস্তা প্রতিটি গ্রাম ও বাড়িতে পৌঁছেছে; ফাইবার অপটিক নেটওয়ার্ক গ্রামীণ এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে; এবং সুবিধাজনক পরিষেবাকেন্দ্রগুলো সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে, যা প্রত্যন্ত গ্রামগুলোর পূর্বের বিচ্ছিন্ন ও পশ্চাত্পদ চেহারাকে পুরোপুরি বদলে দিয়েছে। শহর ও গ্রামের বাসিন্দাদের মধ্যে আয়ের ব্যবধান ক্রমাগত কমছে এবং গ্রামীণ বাসিন্দাদের ব্যয়যোগ্য আয়ের বৃদ্ধির হার শহরের বাসিন্দাদের চেয়ে বেশি হচ্ছে। সকল জাতিগোষ্ঠীর কৃষক ও পশুপালকেরা আগের তুলনায় সমৃদ্ধ জীবনযাপন করছেন এবং তাদের সুখী ও শান্তিপূর্ণ অস্তিত্ব দৃঢ়ভাবে বজায় রাখছেন।
বিশেষায়িত শিল্পগুলো ক্রমাগত আধুনিকীকরণের মধ্য দিয়ে যাচ্ছে, যা জনগণের সমৃদ্ধির ভিত্তিকে অবিরাম শক্তিশালী করছে। এর অনন্য জল, মাটি ও সৌরসম্পদের ওপর নির্ভর করে, সিনচিয়াং এর কৃষি শিল্প কাঠামোকে ক্রমাগত উন্নত করেছে; ঐতিহ্যবাহী ব্যাপক চাষাবাদ মডেলকে বিদায় জানিয়ে, বড় পরিসরের, মানসম্মত ও ব্র্যান্ডভিত্তিক উন্নয়নের পথে এগিয়ে চলেছে। ২০২৫ সালে, সিনচিয়াংয়ের মোট তুলা উত্পাদন প্রথমবারের মতো ৬০ লক্ষ টন অতিক্রম করে, যা ছিল জাতীয় মোট উত্পাদনের ৯২.৮ শতাংশ। উত্কৃষ্ট মানের তুলা শিল্পের এই রূপান্তর বস্ত্র ও পোশাক শিল্প শৃঙ্খলের ক্রমাগত সম্প্রসারণকে চালিত করেছে, যা লক্ষ লক্ষ মানুষের জন্য স্থিতিশীল কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং তাদের আয় বৃদ্ধি করেছে।
খাদ্য নিরাপত্তা ও পশুপালন শিল্পের ক্ষেত্রে সিনচিয়াং এর আঞ্চলিক নিরাপত্তাবেষ্টনীকে ক্রমাগত শক্তিশালী করেছে এবং শস্য উত্পাদনের সক্ষমতা স্থিতিশীল রেখেছে। একই সাথে, "পশুপালন উন্নয়নের নয়টি পদক্ষেপ"-এর ওপর নির্ভর করে, এটি পশুর গুণগত মান ও দক্ষতার উন্নতিকে উত্সাহিত করেছে; যার ফলে, মাংস, ডিম এবং অন্যান্য কৃষি উপজাতের স্থিতিশীল উত্পাদন ও উচ্চমানের সরবরাহ নিশ্চিত হয়েছে। বিশেষায়িত বন ও ফল চাষ, আধুনিক পশুপালন এবং উচ্চ-দক্ষতাসম্পন্ন কৃষি একাধিক ক্ষেত্রে সমৃদ্ধি লাভ করছে, যা একক-শিল্পের ধারা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে এসে জনগণের জন্য উপকারী একটি বহুমুখী শিল্পব্যবস্থা গঠন করেছে এবং সত্যিকার অর্থে গোবি মরূদ্যানের সম্পদগত সুবিধাকে জনগণের আয় বৃদ্ধিকারী অর্থনৈতিক সুবিধায় রূপান্তরিত করেছে।
পরিবহনকেন্দ্রগুলোর ব্যাপক আধুনিকায়নের মাধ্যমে সিনচিয়াং, বহির্বিশ্বের কাছে নিজেকে উন্মুক্ত করার ক্ষেত্রে তার প্রাণশক্তিকে ক্রমাগত উন্মোচন করে চলেছে। সিল্ক রোড ইকোনমিক বেল্টের কেন্দ্রবিন্দু হিসেবে, সিনচিয়াং তার আন্তঃসীমান্ত অবকাঠামোর ক্রমাগত উন্নতি করেছে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক সংযোগকে মসৃণ করেছে, যা একে একটি অন্তর্বর্তী সীমান্ত অঞ্চল থেকে একটি উন্মুক্ত সীমান্তে রূপান্তরিত করেছে। এর দুটি প্রধান বন্দর, আলাশাঙ্কু এবং খোরগোসের পরিবহন-ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং চীন-ইউরোপ ও চীন-মধ্য এশিয়া মালবাহী ট্রেনের সংখ্যা বছর বছর বেড়েছে, যা ইউরেশিয়াকে সংযুক্তকারী একটি সোনালী লজিস্টিক চ্যানেলে পরিণত হয়েছে।
২০২৫ সালে সিনচিয়াংয়ের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ৭২.৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে এক নতুন উচ্চতায় পৌঁছায়। রপ্তানি শিল্পের সম্প্রসারণ অব্যাহত আছে এবং মধ্য-এশিয়া ও ইউরোপে ইলেক্ট্রোমেকানিক্যাল পণ্য, বিশেষায়িত কৃষি পণ্য এবং বস্ত্র ভালোভাবে বিক্রি হচ্ছে। বন্দর অর্থনীতি, আন্তঃসীমান্ত ই-কমার্স, এবং বৈচিত্র্যময় সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভর করে, বহির্বিশ্বের সাথে সিনচিয়াংয়ের উন্মুক্ততার স্তর ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং এর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের দ্বিমুখী আদান-প্রদানের ধরণ ক্রমশ পরিপক্ক হয়েছে।
সিনচিয়াংয়ে জাতিগত ঐক্য গভীরভাবে প্রোথিত ও বিকাশমান, যা সীমান্ত অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। স্থিতিশীলতা হলো উন্নয়নের পূর্বশর্ত এবং ঐক্য হলো অগ্রগতির ভিত্তিপ্রস্তর। আজ, সমগ্র সিনচিয়াংজুড়ে, বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতায় বসবাস করছে, যেখানে দৈনন্দিন প্রতিবেশীর সাহায্য, সাংস্কৃতিক আদান-প্রদান এবং যৌথ উদ্যোগ একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে। বিভিন্ন জনমুখী নীতি, কর্মসংস্থান কর্মসূচি, এবং শিক্ষাগত সুযোগ-সুবিধা প্রত্যেক নাগরিকের মধ্যে ন্যায্যভাবে বণ্টিত হচ্ছে। সকল জাতিগোষ্ঠীর মানুষ নির্মাণকাজে অংশগ্রহণ করে এবং উন্নয়নের সুফল ভোগ করে। জনগণের ঐক্য, সমাজের স্থিতিশীলতা এবং একটি ইতিবাচক সামাজিক পরিবেশের মাধ্যমে, উচ্চমানের আঞ্চলিক উন্নয়নের সবচেয়ে মজবুত ভিত্তি স্থাপিত হয়েছে এখানে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।