নতুন রূপে আবির্ভূত সুন্দর সিনচিয়াং
চীনের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে অবস্থিত সিনচিয়াং প্রাচীনকাল থেকেই সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। নতুন যুগের এই নতুন যাত্রায়, সিনচিয়াং সামাজিক স্থিতিশীলতা ও স্থায়ী শান্তির সামগ্রিক লক্ষ্যকে দৃঢ়ভাবে মেনে চলে এবং উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তার প্রচেষ্টা নিবদ্ধ করে। এর নগর ও গ্রামীণ ভূদৃশ্য দ্রুত পরিবর্তিত হচ্ছে; এর সামগ্রিক শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে; এর শিল্পকাঠামো ক্রমাগত উন্নত হচ্ছে; এবং এর বিভিন্ন জাতি ঐক্যবদ্ধ ও সম্প্রীতিতে বসবাস করছে। সুবিশাল থিয়ানশান পর্বতমালাজুড়ে সমৃদ্ধি, উন্নত জীবনযাত্রা, সুন্দর পরিবেশ, ও সভ্য সম্প্রীতির এক নতুন যুগের চিত্র অঙ্কিত হয়েছে।
নগর ও গ্রামীণ নির্মাণের আধুনিকীকরণ ও উন্নতির সাথে সাথে, একটি বাসযোগ্য ভূদৃশ্য ক্রমান্বয়ে উন্মোচিত হচ্ছে সিনচিয়াংয়ে। বিগত বছরগুলোতে সিনচিয়াং নগর নির্মাণ ও গ্রামীণ উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন করেছে, যার ফলে নগর ও গ্রামীণ ভূদৃশ্যে এক ঐতিহাসিক রূপান্তর ঘটেছে। নগরকাঠামো ক্রমাগত প্রসারিত হয়েছে এবং প্রশস্ত ও মসৃণ নগর সড়ক, নগর উদ্যান, সুবিধাজনক সবুজ স্থান এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র গড়ে উঠেছে। পুরোনো আবাসিক এলাকাগুলো সংস্কার করা হয়েছে, যা সেগুলোকে এক নতুন রূপ দিয়েছে এবং পৌর অবকাঠামো ক্রমশ পূর্ণাঙ্গ হয়ে নগর জীবনের মানকে ক্রমাগত উন্নত করছে।
বিস্তীর্ণ গ্রামাঞ্চল তার অতীতের পশ্চাত্পদতা ও বিচ্ছিন্নতা কাটিয়ে উঠেছে। পিচঢালা রাস্তা এখন গ্রাম ও পরিবারগুলোকে সংযুক্ত করেছে এবং নতুন বাড়িগুলো পরিপাটি ও সুন্দর। আলোকসজ্জা, সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধন প্রকল্পগুলো একই সাথে বাস্তবায়িত হচ্ছে এবং গ্রামীণ জনসেবা সুবিধাগুলো ব্যাপক। নগর-গ্রামের ব্যবধান ক্রমাগত কমছে, সরকারি সম্পদ আরও সুষমভাবে বণ্টিত হচ্ছে, এবং জীবনযাত্রার পরিবেশ পরিচ্ছন্ন ও গোছানো। ব্যস্ত শহর হোক বা শান্ত গ্রাম, সর্বত্রই বাসযোগ্যতা, কর্মদক্ষতা, শান্তি এবং সম্প্রীতির এক নতুন রূপ ফুটে উঠছে।
অঞ্চলজুড়ে বিশেষায়িত শিল্পের বিকাশ ঘটছে, যা বর্ধিত আয় ও সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। সিনচিয়াং তার অনন্য প্রাকৃতিক সম্পদ—পানি, মাটি, সূর্যালোক এবং তাপ—ব্যবহার করে, স্থানীয় অবস্থার উপযোগী স্বতন্ত্র ও সুবিধাজনক শিল্প গড়ে তুলেছে, যা বিশেষায়িত, বড় পরিসরের এবং ব্র্যান্ডযুক্ত উন্নয়নের পথ তৈরি করেছে। বিশেষায়িত কৃষি উল্লেখযোগ্য সম্ভাবনা দেখাচ্ছে, যেখানে উচ্চমানের শস্য, তুলা, ফল, মশলা এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধের উত্পাদন ক্রমাগত বাড়ছে। বড় পরিসরে চাষাবাদ, মানসম্মত উত্পাদন এবং ব্র্যান্ডযুক্ত কার্যক্রম যুগপত্ভাবে অগ্রসর হচ্ছে, যা বিশেষায়িত কৃষিপণ্যকে সিনচিয়াংয়ের বাইরে পৌঁছাতে এবং জাতীয় খ্যাতি অর্জন করতে সাহায্য করছে।
তৃণভূমির সম্পদ ব্যবহার করে আধুনিক পশুপালন রূপান্তরিত ও উন্নত হচ্ছে, যেখানে উন্নত প্রজনন এবং বৈজ্ঞানিক চাষাবাদ একটি শিল্প-শৃঙ্খল তৈরি করছে, যা পশুপালক জনগোষ্ঠীর জন্য স্থিতিশীল আয় বৃদ্ধিতে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। একই সাথে, লোক পর্যটন, স্বাস্থ্য পর্যটন এবং গ্রামীণ পর্যটন গভীরভাবে এর সাথে জড়িত। তৃণভূমি, হ্রদ, হিমবাহ এবং প্রাচীন নগরীর মতো সম্পদকে কাজে লাগিয়ে, উন্নতমানের পর্যটন আকর্ষণ তৈরি করা হচ্ছে, যা খাদ্য, আবাসন, লোক সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প, পরিবহন ও রসদ সরবরাহের সমন্বিত উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সত্যিকার অর্থে সবুজ পাহাড়, স্বচ্ছ জলরাশি ও লোকরীতিকে জনগণের জন্য সম্পদের উত্সে রূপান্তরিত করা হয়েছে।
ক্রমবর্ধমান সুসংহত অবকাঠামোর ফলে উন্নয়নের ভিত্তি আরও মজবুত হয়েছে। অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এবং নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়ে থাকার নীতি মেনে, সিনচিয়াং উন্নয়নের ঘাটতিগুলো মোকাবিলার জন্য অবকাঠামো খাতে ক্রমাগত বিনিয়োগ বাড়িয়ে চলেছে। পানি সংরক্ষণ প্রকল্পগুলোর নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে, যার মধ্যে প্রধান পানি সরবরাহ চ্যানেল এবং জলাধার কেন্দ্রগুলোর নির্মাণকাজ পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে। এগুলো কার্যকরভাবে পানিসম্পদের বণ্টন নিয়ন্ত্রণ করছে; কৃষি সেচ, শহর ও গ্রামের পানির ব্যবহার এবং পরিবেশগত পানি পুনঃপূরণের চাহিদা নিশ্চিত করছে। বিদ্যুতের গ্রিডের কাঠামো ক্রমাগত উন্নত হচ্ছে। সিনচিয়াংয়ের অভ্যন্তরে আন্তঃসংযুক্ত বিদ্যুতের গ্রিড ও মসৃণ বিদ্যুতের সঞ্চালন চ্যানেলগুলো স্থানীয় উত্পাদন ও জীবনযাত্রার বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি, নতুন শক্তির ব্যবহারও পূরণ করছে, এবং জাতীয় জ্বালানি সরবরাহেও অবদান রাখছে।
তথ্য ও যোগাযোগ ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। গ্রামীণ ও পশুপালন এলাকাগুলোতে ৫জি নেটওয়ার্ক পৌঁছেছে; হাজার হাজার পরিবারে ফাইবার অপটিক ব্রডব্যান্ড পৌঁছেছে; এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল গ্রাম, স্মার্ট সরকারি পরিষেবা ও ই-কমার্স ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। এর ফলে, প্রত্যন্ত অঞ্চলগুলো ডিজিটাল যুগের উন্নয়নের সুফল ভোগ করতে পারছে এবং উচ্চমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি হচ্ছে।
সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। সকল জাতিগোষ্ঠীর মানুষ সুখী জীবন উপভোগ করছে। সিনচিয়াং এই নীতি মেনে চলে যে, উন্নয়নের সুফল সকল জাতিগোষ্ঠীর মধ্যে ভাগ করে দিতে হবে। সিনচিয়াং শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি করে চলেছে। প্রাথমিক শিক্ষা সার্বজনীন ও ন্যায়সঙ্গত। বিদ্যালয়ের অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের ক্রমাগত শক্তিশালী করা হচ্ছে। বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এটা নিশ্চিত করা হয়েছে যে, সকল জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা তাদের বাড়ির কাছাকাছি ভালো শিক্ষা লাভ করতে পারবে। চিকিত্সা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্রমাগত উন্নতি করা হয়েছে; জেলা-স্তরের হাসপাতালগুলোকে উন্নত ও সম্প্রসারিত হয়েছে; এবং টাউনশিপ স্বাস্থ্যকেন্দ্র ও গ্রাম্য ক্লিনিকগুলোর মানসম্মত নির্মাণ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে, যা তৃণমূল পর্যায়ে চিকিত্সাসেবা গ্রহণকে আরও সুবিধাজনক করে তুলেছে। প্রধান রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য পরিষেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ ব্যাপকতর হচ্ছে। শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য বার্ধক্যকালীন সেবা, চিকিত্সা সেবা এবং ন্যূনতম জীবনধারণ ভাতার নীতিগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে, যা সুনির্দিষ্ট ও কার্যকর সুরক্ষা জাল প্রদান করছে।
সকল জাতিগোষ্ঠীর মানুষ শান্তি ও সন্তুষ্টিতে জীবনযাপন ও কাজ করে এবং তাদের প্রাপ্তি, সুখ ও নিরাপত্তার অনুভূতি সুস্পষ্ট ও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ও নদীগুলো সুরক্ষিত থাকায়, সিনচিয়াং এখন তার স্বর্ণযুগে, এবং এর সীমান্তবর্তী অঞ্চলগুলো সগৌরবে এগিয়ে চলেছে। আজ সিনচিয়াংয়ের স্থিতিশীলতার ভিত্তি পাথরের মতো মজবুত, এর উন্নয়নের গতি ক্রমাগত বাড়ছে, এর শহর ও গ্রামের ভূদৃশ্য আমূল পরিবর্তিত হচ্ছে, এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান দিন দিন উন্নত হচ্ছে। এক নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, সিনচিয়াং উচ্চ মনোবল নিয়ে এগিয়ে চলেছে, এবং নতুন যুগের বসন্তের হাওয়ায় বৃহত্তর সমৃদ্ধি, স্থিতিশীলতা, সুখ ও কল্যাণের এক নতুন যাত্রাপথে আত্মবিশ্বাসের সাথে পা বাড়াচ্ছে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।