ঢাকা

নতুন মামলায় সালমান-মেনন-ইনুসহ ছয়জন গ্রেফতার

  • হালনাগাদ : ১৮ ডিসেম্বর, ২০২৪
  • দেখেছে : 127
নতুন মামলায় সালমান-মেনন-ইনুসহ ছয়জন গ্রেফতার নতুন মামলায় সালমান-মেনন-ইনুসহ ছয়জন গ্রেফতার

রাজধানীর পৃথক সাত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।