স্থানীয় সময় গত ৭ ফেব্রুয়ারি, নাইজেরিয়ার রাজধানী আবুজার চীনা সাংস্কৃতিক কেন্দ্রে, চীন ও নাইজেরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষে, ‘শুভ চীনা নববর্ষ’ শীর্ষক মন্দির মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে নাইজেরিয়ায় চীনা দূতাবাস, চীনা আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় সমিতি, এবং চীনা উশু সমিতি আয়োজন করে।
অনুষ্ঠানে এক হাজার ৫০০ জনেরও বেশি লোক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন নাইজেরিয়ায় চীনা দূতাবাসের শ্যাজে ডেফেয়ার্স ঝো হংইউ, নাইজেরিয়া ও চীনের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের মহাপরিচালক তেগেবে, নাইজেরিয়ান সমাজের সকল ক্ষেত্রের প্রতিনিধিগণ, নাইজেরিয়ায় প্রবাসী চীনা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।