পাকিস্তানে চেকপয়েন্টে সংঘর্ষে নিহত ১৫, আহত ২২

ঊর্মি
৩০ জুলাই, ২০২৬
পাকিস্তানে চেকপয়েন্টে সংঘর্ষে নিহত ১৫, আহত ২২
পাকিস্তানে চেকপয়েন্টে সংঘর্ষে নিহত ১৫, আহত ২২
শেয়ার

জুলাই ৩০:  গতকাল (বুধবার) সন্ধ্যায় পাকিস্তানি পুলিশ জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হেঙ্গু জেলার একটি চেকপয়েন্টে, সন্ত্রাসীদের হামলায় শুরু হওয়া সংঘর্ষে, অন্তত ৭ জন নিহত ও ২২ জন আহত হন। এ সময় পুলিশের গুলিতে ৮ জন হামলাকারীও নিহত হয়।

 

হেঙ্গু থানার প্রধান তারিক হাবিব স্থানীয় গণমাধ্যমকে জানান, হামলার পরপরই পুলিশ দ্রুত পাল্টা গুলি চালানো শুরু করে। এতে ৮ জন সন্ত্রাসী নিহত ও আরও ৬ জন আহত হয়। 

 

এলাকাটিতে এখনও তল্লাশি অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত