ঢাকা

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান শওকত আলী

  • হালনাগাদ : ১৯ ডিসেম্বর, ২০২৪
  • দেখেছে : 159
পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান শওকত আলী পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান শওকত আলী

পদ্মা ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সোনালী ব্যাংক পিএলসি’র সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। বুধবার (১৮ ডিসেম্বর) গুলশানে ব্যাংকটির হেড অফিসে ১২০তম বোর্ড সভায় মো. শওকত আলী খান সভাপতিত্ব করেন।

মো. শওকত আলী খান সোনালী ব্যাংকে যোগদানের পূর্বে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে রূপালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।