ফিলিপিন্সকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চীনের কোস্টগার্ডের তাগিদ

ঊর্মি
•
২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফিলিপিন্সকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চীনের কোস্টগার্ডের তাগিদ
ফিলিপিন্সকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চীনের কোস্টগার্ডের তাগিদ
শেয়ার

সেপ্টেম্বর ২৫: ফিলিপিন্সকে সমুদ্রে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আবারও তাগিদ দিয়েছে চীনের কোস্টগার্ড। চীনা মুখপাত্র চিয়াং ল্যুয়ে, গতকাল (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে, এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেন।

 

মুখপাত্র বলেন, ফিলিপিন্স চীনের পরামর্শ উপেক্ষা করে, রেন'আই রিফে অবৈধভাবে আটকে পড়া জাহাজগুলোকে রসদ সরবরাহের জন্য একটি সরবরাহকারী জাহাজ পাঠিয়ে, তার প্রতিশ্রুতি ভঙ্গ এবং সংশ্লিষ্ট চুক্তি লঙ্ঘন করেছে। চীনের কোস্টগার্ড, আইন অনুযায়ী, ফিলিপিন্সের সরবরাহকারী জাহাজটির বিরুদ্ধে ঘটনাস্থলে নজরদারি ও সতর্কবার্তা জারির মতো ব্যবস্থা গ্রহণ করে।  

 

তিনি বলেন, একটি চীনা ছুটির দিনে ফিলিপিন্সের এহেন উস্কানিমূলক কর্মকাণ্ড ও প্ররোচনা, ‘দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণসংক্রান্ত ঘোষণাপত্র’ গুরুতরভাবে লঙ্ঘন এবং দক্ষিণ চীন সাগর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। চীন ফিলিপিন্সকে উস্কানিমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি অবিলম্বে বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করছে।

 

মুখপাত্র আরও জানান, চীনা কোস্টগার্ড রেন'আই রিফসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমায়, আইন প্রয়োগকারী কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে এবং জাতীয় ভূখণ্ডগত সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার দৃঢ়ভাবে রক্ষা করে যাবে। 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত