ঢাকা

ফেসবুক ছড়িয়ে পড়ার সঙ্গে মানসিক ক্ষতির সম্পর্ক নেই, বলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা

  • হালনাগাদ : ১৮ ডিসেম্বর, ২০২৪
  • দেখেছে : 130
ফেসবুক ছড়িয়ে পড়ার সঙ্গে মানসিক ক্ষতির সম্পর্ক নেই, বলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেসবুক ছড়িয়ে পড়ার সঙ্গে মানসিক ক্ষতির সম্পর্ক নেই, বলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা বলছে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ফেসবুকের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এই ধারণার পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

বিশ্বের ৭২টি দেশের প্রায় ১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ওপর ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই জরিপটি চালিয়েছে অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউট।

এই গবেষণার সাথে জড়িত ছিলেন এমন একজন অধ্যাপক এন্ড্রু সাবিলস্কি বলছেন সাধারণভাবে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ফেসবুক ক্ষতিকর, কিন্তু তাদের গবেষণার ফলাফল এই ধারণাকে ভেঙে দিয়েছে।

তিনি বলছেন বরং তারা দেখেছেন যে কোথাও কোথাও ফেসবুক হয়তো মানুষের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।