বেইজিংয়ে সাংস্কৃতিক ফোরামে গুরুত্বপূর্ণ দলিল প্রকাশ

ঊর্মি
•
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বেইজিংয়ে সাংস্কৃতিক ফোরামে গুরুত্বপূর্ণ দলিল প্রকাশ
বেইজিংয়ে সাংস্কৃতিক ফোরামে গুরুত্বপূর্ণ দলিল প্রকাশ
শেয়ার

 

সেপ্টেম্বর ২৩: গতকাল (মঙ্গলবার), ‘বেইজিং সাংস্কৃতিক ফোরাম, ২০২৬’ শুরু হয় এবং এতে একাধিক গুরুত্বপূর্ণ দলিল প্রকাশিত হয়েছে।

 

গুরুত্বপূর্ণ দলিলের মধ্যে রয়েছে: ‘সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা গভীরতর করা এবং সভ্যতার প্রতীকসমূহ তুলে ধরা: চীনের সাথে অন্যান্য দেশের সাংস্কৃতিক বিনিময় বিষয়ক ২০২৫ সালের প্রতিবেদন’ এবং ‘২০২৫ সালে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দশটি প্রধান ঘটনা’।

 

এ ছাড়াও, ফোরামে ‘একটি মহান জাতির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত চীনা প্রজ্ঞা’, ‘সভ্য চীন: লক্ষ লক্ষ বছরের মানবেতিহাস, দশ হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস, এবং পাঁচ হাজার বছরের প্রাচীন সভ্যতার ইতিহাস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত