বছরের প্রথমার্ধে চীনে ডিজিটাল খাতের রাজস্ব ২০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
অগাস্ট ২৮: চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের প্রথমার্ধে দেশের ডিজিটাল শিল্প ২০.৭১ ট্রিলিয়ন ইউয়ান রাজস্ব অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৬ শতাংশ বেশি।
প্রকাশিত তথ্যানুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তার অভ্যন্তরীণ চাহিদা ও শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধির প্রভাবে, ডিজিটাল শিল্পে মোট ১.৭৯ ট্রিলিয়ন ইউয়ান মুনাফা অর্জিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯.৩ শতাংশ বেশি।
এদিকে, চলতি বছরের শুরু থেকে, চীনের ডিজিটাল অবকাঠামো অপ্টিমাইজ করা এবং আপগ্রেড করার কাজ অব্যাহত রয়েছে। জুনের শেষ পর্যন্ত, ফাইভ-জি বেস স্টেশনের সংখ্যা ৫১ লাখ ২ হাজারে পৌঁছেছে; বুদ্ধিমান কম্পিউটিং-এর স্কেল বার্ষিক ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে; এবং ১০ হাজার কার্ড বা তার বেশি ক্ষমতাসহ ৫২টি বুদ্ধিমান কম্পিউটিং সুবিধা তৈরি করা হয়েছে। একই সময়ে, ডিজিটাল উত্পাদনের "ভলিউম ও দক্ষতা" বৃদ্ধি পেয়েছে এবং ডিজিটাল পরিষেবা শিল্পও স্থির প্রবৃদ্ধি বজায় রেখেছে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।