বছরের আলোচিত বিয়ে-বিচ্ছেদ

ডেস্ক নিউজ
২৬ ডিসেম্বর, ২০২৪
বছরের আলোচিত বিয়ে-বিচ্ছেদ
বছরের আলোচিত বিয়ে-বিচ্ছেদ
শেয়ার

২০২৪ সালের প্রায় শেষ মুহূর্ত এখন। বছরটির বিভিন্ন সময় ক্যারিয়ারসংক্রান্ত ব্যাপারে আলোচনায়-সমালোচনায় ছিলেন কিছু ঢাকাই শোবিজ তারকা। ক্যারিয়ারের বাইরে আবার তাদের ব্যক্তিজীবনও ছিল বেশ চর্চায়। যা বিভিন্ন সময় শিরোনামেও উঠে এসেছে। আর তারকাদের প্রেম-ভালোবাসা এবং বিয়ে-বিচ্ছেদ নিয়ে বরাবরই কৌতহূল দেখা যায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

ছরের শুরুতে যেমন বিয়ের খবর এসেছে, আবার একইভাবে বিচ্ছেদের খবরও এসেছে। ক’দিন পরই শুরু হতে যাচ্ছে নতুন বছর ২০২৫ সাল। নতুন বছরে পদার্পণের আগে চলতি বছর শোবিজ তারকাদের বিয়ে-বিচ্ছেদ বিষয়গুলোয় দেখে নেয়া যাক একবার—

অভিনেত্রী মৌসুমী হামিদ:
চলতি বছরের শুরুতেই বিয়ের খবর জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গত ১১ জানুয়ারি লেখক আবু সাঈদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। তখন তিনি বলেছিলেন, রানার সঙ্গে দুই বছরের পরিচয়। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেই আমরা। দুই পরিবারের সঙ্গে কথা বলে সবার সম্মতি নিয়ে তবেই বিয়ের আনুষ্ঠানিকতা করছি।অভিনেতা ফারহান আহমেদ জোভান:
বছরের শুরুতেই বিয়ের খবর দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত ১২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তিনি। ওই সময় জানা যায়, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। মিডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে।অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান:
গত ১৪ জানুয়ারি সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে বিয়ের খবর জানান ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। তার স্বামীর নাম মোস্তাফিজুর নূর ইমরান। ছবিতে তখন দেখা যায়, লাল বেনারসি গায়ে জড়িয়ে নিজেকে সাজিয়েছেন অর্ষা। আর ধবধবে সাদা পাঞ্জাবি-পায়জামা পরে সঙ্গীর সাথে নিজেকে মেলে ধরেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। দু’জনেরই হাসিমাখা মুখ, আর আনমনে তাকিয়ে আছেন অন্যদিকে।

মতামত