বিজ্ঞান ও শিক্ষা সিনচিয়াংয়ের ভিত্তি মজবুত করছে

ঊর্মি
•
০৫ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞান ও শিক্ষা সিনচিয়াংয়ের ভিত্তি মজবুত করছে
বিজ্ঞান ও শিক্ষা সিনচিয়াংয়ের ভিত্তি মজবুত করছে
শেয়ার

প্রতিভা ও শিক্ষাই উন্নয়নের ভিত্তি। সাম্প্রতিক বছরগুলোতে, সিনচিয়াং বিজ্ঞান ও শিক্ষা এবং পুনরুজ্জীবন ও প্রতিভা বিকাশের  মাধ্যমে শক্তিশালী হবার কৌশলগুলো দৃঢ়ভাবে বাস্তবায়ন করেছে; ক্রমাগত শিক্ষাব্যবস্থার উন্নতি সাধন করেছে; তৃণমূল স্তরের শিক্ষার ঘাটতিগুলো পূরণ করেছে; স্থানীয় প্রতিভার বিকাশ ঘটিয়েছে; এবং উচ্চমানের মেধাভিত্তিক জনশক্তি সৃষ্টি করেছে।

 

এই প্রচেষ্টাগুলো সীমান্ত অঞ্চলের উন্নয়নের ভিত্তিকে সার্বিকভাবে শক্তিশালী করেছে, যা সকল জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীদের উচ্চমানের শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছে এবং বিভিন্ন প্রতিভাকে সিনচিয়াংয়ে প্রতিষ্ঠিত হয়ে এর উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দিয়েছে। 

 

প্রাথমিক শিক্ষায় সুষম ও সার্বজনীন প্রবেশাধিকার অর্জিত হয়েছে। সিনচিয়াং শিক্ষা ও জনগণের জীবনযাত্রায় ক্রমাগত বিনিয়োগ বৃদ্ধি করেছে এবং শহর ও গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোর অবস্থার সার্বিক উন্নতি সাধন করেছে; শিক্ষাভবন, ছাত্রাবাস, গবেষণাগার ও খেলার মাঠ এবং সেগুলোকে আধুনিক শিক্ষণ সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হয়েছে। এটি বাধ্যতামূলক শিক্ষার সুষম উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে; শিক্ষার মাধ্যমে জনগণের কল্যাণের জন্য নীতি বাস্তবায়ন করেছে; এবং সকল জাতিগোষ্ঠীর শিশুরা যাতে নিকটবর্তী বিদ্যালয়ে যেতে পারে ও শিক্ষায় সমান প্রবেশাধিকার পায়, তা নিশ্চিত করেছে। প্রত্যন্ত গ্রামীণ এলাকার শিক্ষা খাতে চিত্রে ব্যাপক পরিবর্তনও এসেছে। 

 

দ্বিভাষিক শিক্ষা ও সামগ্রিক শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো হচ্ছে। ক্যাম্পাসের সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম, চারুকলা শিক্ষা ও শারীরিক ব্যায়াম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যেখানে সকল জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা পরস্পরকে সাহায্য করে ও একসঙ্গে বেড়ে উঠছে। এর ফলে, তাদের সার্বিক গুণগত মানের ক্রমাগত উন্নতি ঘটছে। বৃত্তিমূলক শিক্ষাকে শিল্পের চাহিদার সঙ্গে সুনির্দিষ্টভাবে সংযুক্ত করা হয়েছে এবং বস্ত্র, পর্যটন, তড়িৎ-যান্ত্রিক প্রকৌশল, আধুনিক কৃষি ও আন্তঃসীমান্ত ই-কমার্সসহ বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলোতে পাঠদানের মাধ্যমে, স্থানীয় শিল্পের জন্য বিপুলসংখ্যক দক্ষ স্থানীয় প্রতিভা তৈরি করা হচ্ছে। 

 

উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার উদ্ভাবনের ক্ষেত্রে, ক্রমাগত যুগান্তকারী অগ্রগতি সাধিত হচ্ছে। সিনচিয়াংয়ের বিশ্ববিদ্যালয়গুলো নতুন শক্তি, আধুনিক কৃষি, পরিবেশগত শাসন, সীমান্ত শাসন, এবং মধ্য এশীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার জন্য, তাদের বিষয়ভিত্তিক বিন্যাসকে ক্রমাগত উন্নত করেছে। অনেক বৈজ্ঞানিক গবেষণার ফলাফল সফলভাবে প্রয়োগ ও রূপান্তরিত হয়েছে, যা স্থানীয় শিল্পের আধুনিকীকরণ এবং সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। 

 

প্রতিভা আকর্ষণ ও লালন-পালন প্রক্রিয়াকে ক্রমাগত উন্নত করা হচ্ছে। সিনচিয়াং একাধিক সহায়ক প্রতিভা নীতি চালু করেছে, যার মাধ্যমে সারা দেশ থেকে মেধাবী প্রতিভাদের সিনচিয়াংয়ে কাজ করতে এবং তৃণমূল পর্যায়ে স্থায়ীভাবে বসবাস করতে আকৃষ্ট করার জন্য, আবাসন, চিকিত্সা সেবা, কর্মসংস্থান এবং শিশুদের শিক্ষার নিশ্চয়তা উন্নত করা হয়েছে ও হচ্ছে। একই সাথে, এটি স্থানীয় তরুণ প্রতিভা, গ্রামীণ কারিগরি প্রতিভা এবং গ্রামাঞ্চলের ব্যবহারিক প্রতিভাদের জোরেশোরে লালন করছে, এবং এমন একটি পূর্ণাঙ্গ প্রতিভাব্যবস্থা গড়ে তুলছে, যা "প্রতিভা আকর্ষণ, লালন, ধরে রাখা এবং ব্যবহার" করে। 

 

শিক্ষা আশার সঞ্চার করে এবং প্রতিভা ভবিষ্যতের দিকে চালিত করে। ক্রমাগত উন্নত হতে থাকা শিক্ষাব্যবস্থা এবং ক্রমবর্ধমান প্রতিভার ভান্ডার, সিনচিয়াংয়ের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও উন্নত মানের উন্নয়নের জন্য, এক স্থায়ী শক্তি সঞ্চয় করছে, যা এই সীমান্ত অঞ্চলে অসামান্য প্রতিভাদের উত্থান ও বিকাশ নিশ্চিত করছে। 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত