ঢাকা

বিগত দুই সপ্তাহে চীনে ট্রেনযাত্রীর সংখ্যা ছিল সাড়ে ২০ কোটি

  • হালনাগাদ : ৩১ জানুয়ারী, ২০২৫
  • দেখেছে : 52
বিগত দুই সপ্তাহে চীনে ট্রেনযাত্রীর সংখ্যা ছিল সাড়ে ২০ কোটি বিগত দুই সপ্তাহে চীনে ট্রেনযাত্রীর সংখ্যা ছিল সাড়ে ২০ কোটি

বসন্ত উৎসব উপলক্ষ্যে, গত ১৪ জানুয়ারি বিশেষপরিবহন কার্যক্রম চালু হবার পর, গতকাল (বৃহস্পতিবার) তথা ৩০ জানুয়ারি পর্যন্ত, গোটা চীনে রেলপথে যাত্রীর সংখ্যা ছিল 
২০ কোটি ৬০ লাখেরও বেশি। এ সময় যাত্রীপরিবহনের কাজ  নিরাপদ, স্থিতিশীল ও সুশৃঙ্খল ছিল। আজ (শুক্রবার) চীনের 
জাতীয় রেলওয়ে গ্রুপ লিমিটেড কোম্পানি এ তথ্য জানায়।
গ্রুপ জানায়, গত ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত, বসন্ত উৎসবের ছুটির প্রথম তিন দিনে, গোটা চীনে রেলপথে ২ কোটি ২৯ লাখ ৪৮ হাজার লোক যাতায়াত করেছে। ৩১ জানুয়ারি রেলপথে যাত্রীসংখ্যা ১ কোটি ১৮ লাখ হবে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।