ঢাকা

বিজিএমইএ প্রশাসকের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • হালনাগাদ : ১৮ ডিসেম্বর, ২০২৪
  • দেখেছে : 129
বিজিএমইএ প্রশাসকের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজিএমইএ প্রশাসকের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য মিরান আলী ও শিহাবুদ্দোজা চৌধুরী।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে পোশাক ও বস্ত্র খাতে আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করা।

বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন বাংলাদেশের সমৃদ্ধশালী পোশাকশিল্পের ওপর সংক্ষিপ্ত বিবরণ দেন, বিশেষ করে পোশাকশিল্পের বর্তমান অগ্রাধিকারগুলো- উচ্চমূল্যের নন-কটন পোশাকে যাওয়ার মাধ্যমে রপ্তানিতে বৈচিত্র্য আনয়ন, পরিবেশগত সাসটেইনেবিলিটির প্রসার এবং প্রযুক্তির মানোন্নয়ন।