ঢাকা

বেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  • হালনাগাদ : ১৭ নভেম্বর, ২০২৫
  • দেখেছে : 47
বেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


নভেম্বর ১৭: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে, আজ (সোমবার) বেইজিংয়ে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির এক বৈঠক অনুষ্ঠিত হয়। 


বৈঠকে ওয়াং ই বলেন, পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক স্বীকৃত। দামেস্ক প্রতিশ্রুতি দিয়েছে যে, কোনো সত্তাকে চীনের স্বার্থের ক্ষতি করার জন্য সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। চীন এই প্রতিশ্রুতির প্রশংসা করে এবং আশা করে যে, সিরিয়া এটি বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং চীন-সিরিয়া সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের পথে সকল বাধা দূর করবে। 


ওয়াং ই আরও বলেন, চীন যত তাড়াতাড়ি  সম্ভব শান্তি অর্জনে সিরিয়াকে সমর্থন করে, ‘সিরিয়ার জনগণের হাতে সিরিয়ার নেতৃত্ব’ নীতি মেনে চলে, অন্তর্ভুক্তিমূলক সংলাপের পক্ষে অবস্থান নেয়, নিরাপত্তা ও উন্নয়নের সমন্বয়ের কথা বলে, আন্তর্জাতিক সমাজের সাথে সক্রিয়ভাবে কাজ করে, এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে সিরিয়ার জনগণের কাছে গ্রহণযোগ্য জাতীয় পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে দাঁড়ায়। 


জবাবে আল-শাইবানি বলেন, সিরিয়া দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলে, ‘এক-চীননীতি’ ক্ষুণ্ণকারী যেকোনো শক্তির বিরোধিতা করে, এবং মূল স্বার্থ রক্ষায় চীনকে দৃঢ়ভাবে সমর্থন করে। পাশাপাশি, সিরিয়া চীনের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেয়, সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে, এবং কোনো সত্তাকে চীনের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বার্থের ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িত হতে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।