ভালো চিকিত্সাব্যবস্থা ইবোলার প্রাদুর্ভাব মোকাবিলায় সাহায্য করে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঊর্মি
০২ জুন, ২০২৬
ভালো চিকিত্সাব্যবস্থা ইবোলার প্রাদুর্ভাব মোকাবিলায় সাহায্য করে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভালো চিকিত্সাব্যবস্থা ইবোলার প্রাদুর্ভাব মোকাবিলায় সাহায্য করে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ার

 

মে ৩১: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম গতকাল (শনিবার) বলেছেন, বর্তমানে ইবোলার প্রাদুর্ভাব ঘটছে ইবোলা ভাইরাসের বুন্দিবুগিও স্ট্রেইনের কারণে। এর কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিত্সা নেই। তবে, কার্যকর চিকিত্সা-ব্যবস্থা এই প্রাদুর্ভাব মোকাবিলা এবং আক্রান্তদের সুস্থ করে তুলতে সাহায্য করতে পারে।

 

তিনি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে অবস্থিত ইতুরি প্রদেশ পরিদর্শনকালে,  প্রাদেশিক রাজধানী বুনিয়ায় এক প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, অনুমোদিত ভ্যাকসিন ও নির্দিষ্ট চিকিত্সার অভাবের অর্থ এই নয় যে, কোনো আশা নেই। সময়মতো ও উন্নতমানের চিকিত্সা পেলে রোগীরা এখনও সুস্থ হতে পারেন। এক্ষেত্রে আইসোলেশন, শরীরে জলের ঘাটতি পূরণ এবং ব্যথা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ইতুরি প্রদেশের কিছু রোগী সুস্থ হয়ে উঠছেন। 

 

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাসঙ্গিক ভ্যাকসিন ও চিকিত্সার ক্লিনিক্যাল ট্রায়াল এগিয়ে নিতে অংশীদারদের সাথে কাজ করছে।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত