তাকেচির মন্তব্য চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তির ক্ষতি করেছে: বেইজিং
নভেম্বর ১৭: প্রধানমন্ত্রী সানায়ে তাকেচির সাম্প্রতিক তাইওয়ান-সম্পর্কিত মন্তব্য, চীন-জাপান চারটি রাজনৈতিক দলিলের মূলনীতির পরিপন্থী এবং দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তির জন্য ক্ষতিকর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, আজ (সোমবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র আরও বলেন, যখন চীন ও জাপান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা করছিল, তখন চীন স্পষ্টভাবে ‘কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তিনটি নীতি’ উপস্থাপন করে। এই তিনটি নীতি হচ্ছে: গণপ্রজাতন্ত্রী চীনের সরকার হল চীনা জনগণের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার; তাইওয়ান প্রদেশ গণপ্রজাতন্ত্রী চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ; এবং তথাকথিত ‘জাপান-চিয়াং চুক্তি’ অবৈধ ও বাতিল।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।