‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর প্রতি তেহরানের সমর্থন ‘কৌশলগত মিশন’: ইরানের সর্বোচ্চ নেতা
২৮ জুলাই, ২০২৬
জুলাই ২৭: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেয়ি বলেছেন, ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর প্রতি ইরানের সমর্থন একটি ‘কৌশলগত মিশন’। গতকাল (রোববার) ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইআরএনএ) এ তথ্য জানিয়েছে।
মোজতবা জোর দিয়ে বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা কর্তৃক নির্ধারিত নীতি অনুসারে, তেহরান লেবাননের প্রতিরক্ষাকে তার কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করে এবং ‘লেবাননের ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখা এবং জায়নবাদী শাসনের আগ্রাসনকে সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করাই এই যুদ্ধ শেষ করার প্রধান শর্ত’।
প্রতিবেদনে বলা হয়েছে যে, হিজবুল্লাহ নেতা নাঈম কাসিমের এক মন্তব্যের জবাবে মুজতবা উক্ত মন্তব্যটি করেন।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
মতামত