রাশিয়ায় সফল পার্লামেন্ট নির্বাচন: চীনের অভিনন্দন

ঊর্মি
•
২৩ সেপ্টেম্বর, ২০২৬
রাশিয়ায় সফল পার্লামেন্ট নির্বাচন: চীনের অভিনন্দন
রাশিয়ায় সফল পার্লামেন্ট নির্বাচন: চীনের অভিনন্দন
শেয়ার

সেপ্টেম্বর ২২: রাশিয়ায় ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ভোট গণনা অনুযায়ী, ইউনাইটেড রাশিয়া পার্টি নির্বাচনে বিপুলভাবে এগিয়ে রয়েছে। চীন এ সফল নির্বাচনের জন্য রাশিয়াকে অভিনন্দন জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, গতকাল (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, এ কথা বলেন।

 

মুখপাত্র কুও বলেন, এ নির্বাচন রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ছিল এবং এর ফলাফলে রুশ জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। নতুন যুগে একজন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ও একটি পূর্ণাঙ্গ কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে, চীন রুশ জনগণের স্বাধীনভাবে গৃহীত এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে সমর্থন করে।

 

তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদ্বয়ের গুরুত্বপূর্ণ ঐকমত্য আন্তরিকভাবে বাস্তবায়ন করতে, চীন-রাশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ও নতুন সাফল্য অর্জন করতে, বরাবরের মতোই রাশিয়ার সাথে কাজ করে যেতে ইচ্ছুক মস্কো।

 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত