শিকাগোতে পঞ্চম ব্লকচেইন এক্সপোর প্রচারমূলক সম্মেলন অনুষ্ঠিত
জুলাই ৩১: গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে, চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরাম এবং পঞ্চম ব্লকচেইন এক্সপোর প্রচারমূলক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চীন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়িক মহলের ১৮০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
চায়না কাউন্সিল ফর দা প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)-এর চেয়ারম্যান রেন হংপিন, চীনা উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলকে নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চীনা উদ্যোক্তাদের এই প্রতিনিধিদলের জন্য সিসিপিআইটি-র আয়োজনটি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং চীনা ও আমেরিকান সংস্থাগুলোর মধ্যে গভীরতর সহযোগিতা প্রসারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
সিসিপিআইটি দু’দেশের সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান ও সহযোগিতা গভীরতর করার জন্য তার আমেরিকান অংশীদারদের সাথে ব্যাপক সমর্থন প্রদানে ইচ্ছুক এবং ব্লকচেইন এক্সপোর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে চীনের নতুন উন্নয়নের সুযোগে আরও আমেরিকান কোম্পানিকে অংশীদার হতে স্বাগত জানায়।
সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, ব্লকচেইন এক্সপো চীন-মার্কিন উদ্ভাবনী সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং এটি চীন-মার্কিন সরবরাহ-শৃঙ্খল সহযোগিতার স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তি কার্যকরভাবে বৃদ্ধি করছে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।