শেনচৌ-২৩ নভোচারীদের সফল মহাকাশ পদচারণা

ঊর্মি
•
২৮ আগস্ট, ২০২৬
শেনচৌ-২৩ নভোচারীদের সফল মহাকাশ পদচারণা
শেনচৌ-২৩ নভোচারীদের সফল মহাকাশ পদচারণা
শেয়ার

অগাস্ট ২৮: আজ (শুক্রবার), চীনের শেনচৌ-২৩ নভোচারীরা,  সফলভাবে মহাকাশ পদচারণা সম্পন্ন করেন এবং মহাকাশযানের বাইরের কিছু গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেন। নভোচারী চু ইয়াংচুর এটি ছিল বিগত ৩ বছর পর আবারও মহাকাশে পদচারণা। আর, নভোচারী চাং চি ইউয়ান এবারই প্রথম মহাকাশযানের বাইরে এসে কাজ করার অভিজ্ঞতা নিলেন।

 

দুপুর ১টা ৫৯ মিনিট পর্যন্ত, প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে মহাকাশযানের বাইরে থেকে, শেনচৌ-২৩-এর নভোচারী চু ইয়াংচু এবং চাং চি ইউয়ান, মহাকাশকেন্দ্রের রোবোটিক আর্ম ও ভূমিতে থাকা গবেষকদের সহায়তায়, সৌর প্যানেলের বাহ্যিক মেরামত এবং মহাকাশের আবর্জনা থেকে সুরক্ষা যন্ত্র স্থাপনসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেন। এ সময় নভোচারী লি চিয়া ইং মহাকাশযানের ভিতরে থেকে তাদের কাজে সাহায্য করেন।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত