‘শানতুং সাংস্কৃতিক পর্যটনকে সামনে এগিয়ে নিচ্ছে’
সেপ্টেম্বর ২৪: আজ (বৃহস্পতিবার) শানতুং প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগের উপ-পরিচালক চাং ওয়েইহুয়া, সিনহুয়া নিউজ এজেন্সি কর্তৃক আয়োজিত ‘চায়না ইকোনমিক রাউন্ডটেবিল’ শীর্ষক মাল্টিমিডিয়া সাক্ষাত্কার অনুষ্ঠানে বলেন, সাংস্কৃতিক ও পর্যটন ভোগের চাহিদার পরিবর্তনের প্রতিক্রিয়ায়, শানতুং উচ্চ-মানের সরবরাহ সম্প্রসারণ, ভোগের দৃশ্যকল্পে উদ্ভাবন, এবং পরিষেবার মান উন্নয়নের মাধ্যমে, সাংস্কৃতিক ও পর্যটন ভোগকে "অনলাইন সেনসেশন" থেকে "দীর্ঘমেয়াদী সাফল্যে" উন্নীত করছে।
তিনি বলেন, শানতুং বিদ্যমান দর্শনীয় স্থানগুলোর গভীর উন্নয়ন ও আন্তঃসীমান্ত একীকরণকে উত্সাহিত করবে; ‘ক্ষুদ্র সংস্কার ও পরিশীলিত আধুনিকীকরণ’-এর মাধ্যমে, সাংস্কৃতিক ও পর্যটন সম্পদকে পুনরুজ্জীবিত করবে; ‘টিকিট অর্থনীতি’-কে শক্তিশালী করবে; নতুন সাংস্কৃতিক ও পর্যটন ভোগের ক্ষেত্রগুলোর বিকাশ ও আধুনিকীকরণকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাবে; ‘কিলু নং ১’ পণ্যব্যবস্থাকে সমৃদ্ধ করবে; এবং পর্যায়ক্রমে রেলভ্রমণ, সমুদ্রভ্রমণ, নিজস্ব গাড়িতে ভ্রমণ এবং অন্যান্য ব্যবসায়িক ধরন ও পণ্যের উন্নয়নে সহায়তা করবে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।