শনিবার চীনের রেলপথে যাত্রীসংখ্যা ছিল ২ কোটি ২১ লাখ

ঊর্মি
০৫ এপ্রিল, ২০২৬
শনিবার চীনের রেলপথে যাত্রীসংখ্যা ছিল ২ কোটি ২১ লাখ
শনিবার চীনের রেলপথে যাত্রীসংখ্যা ছিল ২ কোটি ২১ লাখ
শেয়ার

এপ্রিল ৫: গতকাল (শনিবার) চীনের জাতীয় রেলপথে যাত্রীসংখ্যা ছিল ২ কোটি ২১ লাখ ২৩ হাজার। সমাধি পরিষ্করণ উত্সবের ছুটির সময় এটি ছিল একদিনে যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। আজ (রোববার) জাতীয় রেলপথে ১ কোটি ৪৭ লাখ যাত্রী হবে বলে আশা করা হচ্ছে। চীনের জাতীয় রেলওয়ে গোষ্ঠী লিমিটেড কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।  


চলতি বছরের সমাধি পরিষ্কার উত্সবের ছুটি কিছু স্কুলের বসন্তকালীন ছুটির সাথে মিলে যাওয়ায়, পারিবারিক ভ্রমণ, পূর্বপুরুষদের পূজা, বসন্তকালীন বেড়ানো, পর্যটন ও শিক্ষাসহ বিভিন্ন ভ্রমণের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়, যার ফলে রেলপথে যাত্রীর চলাচলও বৃদ্ধি পায়। ১২৩০৬ রেল টিকিটের অগ্রিম বিক্রির তথ্য অনুযায়ী, ৫ এপ্রিলে জনপ্রিয় প্রস্থান শহরগুলোর মধ্যে রয়েছে বেইজিং, শাংহাই, হাংচৌ, কুয়াংচৌ, ছেংতু, নানচিং, উহান, ছুংছিং, শেনচেন ও সিআন, এবং জনপ্রিয় আগমন শহরগুলোর মধ্যে রয়েছে ছেংতু, শাংহাই, কুয়াংচৌ, বেইজিং, হাংচৌ, শেনচেন, নানচিং, উহান, সুচৌ ও চেংচৌ। 


দেশজুড়ে রেল বিভাগগুলো যাত্রী ধারণক্ষমতা বাড়িয়েছে এবং যাত্রীদের জন্য ‘ট্রেনে করে চীন ভ্রমণ’ সহজতর করতে বেশ কিছু পর্যটন ও থিমভিত্তিক ট্রেন চালু করেছে, যা সাংস্কৃতিক ও পর্যটন ভোগের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে।


সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
 

মতামত