সিএমজি-কে সাক্ষাৎকার দিলেন ইলন মাস্ক:

ঊর্মি
•
২৬ সেপ্টেম্বর, ২০২৬
সিএমজি-কে সাক্ষাৎকার দিলেন ইলন মাস্ক:
সিএমজি-কে সাক্ষাৎকার দিলেন ইলন মাস্ক:
শেয়ার

চীনা বাজার ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ

 

সেপ্টেম্বর ২৫: গত ২৩ সেপ্টেম্বর, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), টেসলার সিইও ইলন মাস্কের একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করে।

 

সাক্ষাৎকারে মাস্ক চীনের বাজার, অত্যাধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে তাঁর সাম্প্রতিক ভাবনা ও অন্তর্দৃষ্টি তুলে ধরেন। 

 

তিনি বলেন, "চীনের আকর্ষণ অবর্ণনীয়!" "চীনের একটি শক্তিশালী উৎপাদন ভিত্তি রয়েছে এবং এর এআই বিগ ডেটা মডেলগুলো অসাধারণ!"

 

মাস্ক বলেন, "প্রেসিডেন্ট সি চিন পিং একজন মহান নেতা। তাঁর নেতৃত্বে চীন অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে, যা আমি ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছি। আপনি চীনে গেলে প্রতিবছর যে বিশাল পরিবর্তন ঘটে, তা দেখতে পাবেন। নতুন নতুন ভবন, নতুন অবকাঠামো, এবং রাস্তায় হাঁটলেই আপনি তা স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। সাধারণ চীনা জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, এবং এই সাফল্য প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বেই অর্জিত হয়েছে। তিনি অসাধারণভাবে সক্ষম এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।"

 

মাস্ক চীনের এআই বিগ ডেটা মডেলকে সামগ্রিকভাবে অসাধারণ বলে প্রশংসা করেছেন এবং বলেছেন যে, চীনের কম্পিউটিং ক্ষমতার প্রতি ইউনিটের কর্মক্ষমতা বিশ্বের অন্যতম সেরা। 

 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত