সকল দেশের সাথে চীনের সহযোগিতার লক্ষ্য শান্তি ও উন্নয়ন: মুখপাত্র
জুলাই ২৯: সকল দেশ ও অঞ্চলের সাথে চীনের সহযোগিতার লক্ষ্য হলো, যৌথভাবে বিশ্বের শান্তি রক্ষা করা এবং বৈশ্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। আমেরিকা ও আফ্রিকায় চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশকারী প্রতিবেদনের জবাবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
প্রতিবেদন অনুসারে, মার্কিন পররাষ্ট্র দপ্তর আমেরিকা, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ‘প্রতিহত’ করতে কয়েক কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এ প্রসঙ্গে লিন চিয়ান বলেন, দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক ও সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে হওয়া উচিত নয়। চীন সর্বদাই বদ্ধ ও একচেটিয়া ‘ক্ষুদ্র বলয়’ গঠনের বিরোধিতা করে এসেছে। সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলোর সাথে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সাথে চীনের সহযোগিতার উদ্দেশ্য, কাউকে জয় করা বা তার সাথে সংঘাতে জড়ানো নয়, বরং যৌথভাবে বিশ্ব শান্তি রক্ষা করা, বৈশ্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।